চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মেসি পিএসজিতে খেলেছে, এটাই তাদের ভাগ্য’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:07 অপরাহ্ন 05, মে 2023
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা দলের দুই ফুটবল খেলোয়াড় মাঠে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফরাসি ক্লাব পিএসজি’র সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে বলে খবর। মৌসুম শেষে পার্ক দ্য প্রিন্সেস ছাড়ছেন লিওনেল মেসি, খবর এমনও। সৌদি সফর ঘিরে বিশ্বজয়ী মহাতারকাকে ১৪ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে ক্লাবটি। অন্যদিকে একটু বেশিই আক্রমণ করে ফেলেছে পিএসজির সমর্থকরা। মেসিকে নিয়ে বাজে ভাষায় মন্তব্য করেছে তারা। ভাড়াটে বলে ক্লাব থেকে তাড়াতে বলেছে। এমন প্রতিক্রিয়া মেনে নিতে পারছেন না মেসির সাবেক সতীর্থ হাভিয়ের মাশ্চেরানো। বলেছেন, ‘মেসি পিএসজিতে খেলেছে, এটাই তাদের ভাগ্য। এমন আচরণের কারণে তারা অনুশোচনা করবে।’

মেসি ও পিএসজির মধ্যকার চলতি ঘটনায় আর্জেন্টাইন সংবাদমাধ্যম ওলে’র মুখোমুখি হয়েছিলেন আর্জেন্টাইন সাবেক ডিফেন্ডার ও দেশটির অনূর্ধ্ব-২০ দলের কোচ মাশ্চেরানো। সেখানেই বলে দিয়েছেন এসব কথা।

‘তারা মেসিকে দলে পেয়েছে, এতে তারা ভাগ্যবান। কিন্তু তা বুঝতে পারেনি, এটি দুঃখজনক। আমি মনে করি, ১০ বছর আগে, প্যারিসের কোনো ভক্ত কল্পনাও করেনি যে তাদের দলে ইতিহাসের সেরা খেলোয়াড় থাকতে পারে। এটি উপভোগ করার পরিবর্তে, তারা এই দুবছর মেসির সমালোচনা করে কাটিয়েছে।’

‘১০ বছরের মধ্যে তারা এটির জন্য অনুশোচনা করবে। বিশ্বের যেকোনো দল মেসিকে পাঁচ মিনিটের জন্য পেতে অনেককিছু করতে পারে। কোনো পক্ষই এই সমাপ্তির যোগ্য ছিল না। তার পেশাদারিত্ব নিয়ে সমালোচনা করা যায় না। ইতিহাসের সেরা খেলোয়াড় হওয়া সত্ত্বেও তার মতো পেশাদারিত্বের সম্পূর্ণ অন্যকাউকে খুঁজে পাওয়া কঠিন। মেসির সমালোচনা করা অসম্ভব। যেখানে সে তার পরিবারের সাথে খুশি, সেখানে তাকে যেতে দিন।’

গ্রীষ্ম মৌসুম শেষে আর্জেন্টাইন কিংবদন্তিকে দলে টানতে আগ্রহ দেখিয়েছে বার্সেলোনা, ইন্টার মিয়ামি ও সৌদি ক্লাব আল হিলাল। এরমধ্যে মেসিকে বাৎসরিক ৪০ কোটি ডলারের (প্রায় ৪ হাজার ২৬০ কোটি টাকা) প্রস্তাব দিয়েছে সৌদি ক্লাব আল হিলাল। এমনকি ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে নাকি আলাপও শুরু করেছেন মেসির বাবা হোর্হে মেসি। যে চুক্তির বিষয়টি সৌদি সরকার দেখভাল করবে বলে খবর।

Tags: আর্জেন্টিনাআল হিলালইন্টার মিয়ামিপিএসজিবার্সেলোনামাশ্চেরানোমেসিলিড স্পোর্টস
Previous Post

নদী ভাঙন রোধে শেখ হাসিনার অবদান অপরিসীম: সুজিত রায় নন্দী

Next Post

দেশে মুক্তির পর ‘আদিম’ এর গন্তব্য বুলগেরিয়া

Next Post
আদিম সিনেমার পোস্টার যেখানে একজন পুরুষের মুখ দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে মুক্তির পর ‘আদিম’ এর গন্তব্য বুলগেরিয়া

শিশুদের পা দিয়ে লাশের ছবি, বাংলাদেশে হাইকোর্টের সামনে অজ্ঞাত ব্যক্তির মরদেহ. Channel i News - চ্যানেল আই নিউজ

হাইকোর্টের সামনে অজ্ঞাত ব্যক্তির মরদেহ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT