চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে মুক্তির পর ‘আদিম’ এর গন্তব্য বুলগেরিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:27 অপরাহ্ন 05, মে 2023
in বিনোদন
A A
আদিম সিনেমার পোস্টার যেখানে একজন পুরুষের মুখ দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিগগির দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে মস্কোজয়ী বাংলাদেশের আলোচিত ছবি ‘আদিম’। সেই হিসেবে প্রচারণাও চালাচ্ছেন ছবির নির্মাতা যুবরাজ শামীম। দেশে মুক্তির আগেই আরও একটি সুখবর দিলেন এই নির্মাতা। জানালেন, দেশের প্রেক্ষাগৃহে ‘আদিম’ মুক্তির পর ছবিটি বুলগেরিয়ার একটি চলচ্চিত্র উৎসবে দেখানো হবে।

নির্মাতা জানান, ‘বুলগেরিয়ার সমুদ্র তীরবর্তী শহর ভার্না শহরে অনুষ্ঠিতব্য ৩১তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল লাভ ইজ ফোলি’র ইন্টারন্যাশনাল কমপিটিশন বিভাগে আদিম মনোনীত হয়েছে।’

তার আগে দেশের প্রেক্ষাগৃহে দর্শক ‘আদিম’ দেখতে পারবেন জানিয়ে যুবরাজ বলেন, দেশে কবে ‘আদিম’ মুক্তি পাচ্ছে, তা শিগগির ঘোষণা করবো। এরইমধ্যে আমরা আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছি। দেশে মুক্তির পর আদিমের গন্তব্য বুলগেরিয়া।

বুলগেরিয়ায় অনুষ্ঠিতব্য চলচ্চিত্র উৎসবটি আসছে আগস্টের ২৫ তারিখ শুরু হয়ে শেষ হবে ৩ সেপ্টেম্বর। যুবরাজ জানান, উৎসব কর্তৃপক্ষের আমন্ত্রণে আমি উৎসবটিতে উপস্থিত থাকবো।

‘মস্কোর পর, পরবর্তী সময়ে কোথাও আমি সেই অর্থে আদিম সাবমিট করিনি। আমি মূলত ছবি রিলিজ প্রক্রিয়া নিয়েই ব্যস্ত থেকেছি। তবুও চলচ্চিত্র সার্কিটের বদৌলতে পৃথিবীর বিভিন্ন চলচ্চিত্র উৎসবে আদিম এর যাত্রা অব্যাহত রয়েছে।

সর্বশেষ ‘আদিম’ দিল্লির ‘হ্যাবিটেড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ এ প্রদর্শীত হয়েছে। বিশ্ব নন্দিত সব সিনেমার সাথে প্রদর্শনের পাশাপাশি পেয়েছে প্রশংসা।

টঙ্গীর একটি বস্তিতে হয়েছে ‘আদিম’ এর শুটিং। সিনেমার কাহিনীও বস্তিকে কেন্দ্র করেই। এর চরিত্ররাও বস্তিতেই বাস করেন। গণঅর্থায়নে নির্মাতার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রসায়ন’র ব্যানারে নির্মিত এবং সহ প্রযোজক হিসেবে সিনেমাকার ও লোটাস ফিল্ম যুক্ত আছে বলেও জানান যুবরাজ।

ল্যাংড়া চরিত্রে বাদশা ছাড়াও আদিম এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দুলাল, সোহাগী, সাদেক প্রমুখ। চলচ্চিত্রটির চিত্রগ্রহণে ছিলেন আমির হামযা। সাউন্ড ও কালারে সুজন মাহমুদ।

Tags: আদিমগণঅর্থায়নযুবরাজ শামীমলিড বিনোদনসিনেমা
Previous Post

‘মেসি পিএসজিতে খেলেছে, এটাই তাদের ভাগ্য’

Next Post

হাইকোর্টের সামনে অজ্ঞাত ব্যক্তির মরদেহ

Next Post
শিশুদের পা দিয়ে লাশের ছবি, বাংলাদেশে হাইকোর্টের সামনে অজ্ঞাত ব্যক্তির মরদেহ. Channel i News - চ্যানেল আই নিউজ

হাইকোর্টের সামনে অজ্ঞাত ব্যক্তির মরদেহ

সবসময় একশন চরিত্রে কাজ করতে চাই: আবদুল্লাহ আল সেন্টু

সবসময় অ্যাকশন চরিত্রে কাজ করতে চাই: সেন্টু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT