চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জ্বালানি তেলের দাম বাড়তেই সিরিয়ায় বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:00 অপরাহ্ন 14, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিরিয়ার বিভিন্ন শহরে রাজপথে নেমে বিক্ষোভ করেছেন সাধারণ মানুষ। বিক্ষোভকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে প্রধান মহাসড়ক কয়েক ঘণ্টা অবরোধ করে রাখেন।

রোববার জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বিক্ষোভ শুরু হয়। সরকারের নতুন সিদ্ধান্তে ডিজেলের দাম সর্বোচ্চ ৪০ শতাংশ এবং পেট্রোলের দাম প্রায় ২৮ শতাংশ বেড়েছে।

সরকার অবশ্য এই মূল্যবৃদ্ধিকে সাময়িক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে। বিশ্ববাজারে জ্বালানি সংগ্রহের ব্যয় দ্রুত বেড়ে যাওয়ায় দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ ছাড়া বানিয়াস তেল শোধনাগারের আধুনিকায়নকেও মূল্যবৃদ্ধির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে সরকার। সংস্কারকাজ শেষ হলে শোধনাগারটির দৈনিক পরিশোধন সক্ষমতা ৮০ হাজার থেকে বেড়ে ১ লাখ ৩০ হাজার ব্যারেলে উন্নীত হওয়ার কথা রয়েছে।

হামা, খান শাইখুন ও মারাত আল নুমান শহরে বড় ধরনের বিক্ষোভের খবর পাওয়া গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রকাশিত ভিডিওতে শত শত মানুষকে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে। মূল্যবৃদ্ধির বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা চলছে।

সিরিয়ার জ্বালানিমন্ত্রী মোহাম্মদ আল বাশির জানিয়েছেন, দেশটি বর্তমানে প্রতিদিন প্রায় ১ লাখ ২ হাজার ব্যারেল তেল উৎপাদন করছে। বিপরীতে অভ্যন্তরীণ চাহিদা মেটাতে প্রতিদিন প্রায় ৩ লাখ ২৫ হাজার ব্যারেল তেল প্রয়োজন। ফলে চাহিদা পূরণে আমদানির ওপর নির্ভর করতে হচ্ছে সিরিয়াকে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা দেশটির বিদ্যুৎ মন্ত্রণালয়ের একটি বিবৃতি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, বিশ্ববাজারের পরিস্থিতি পরিবর্তিত হলে জ্বালানি তেলের দাম পুনর্বিবেচনা করা হবে। পাশাপাশি দীর্ঘমেয়াদে তেল পরিশোধন ও মজুত সক্ষমতা বাড়ানোর কাজ চালিয়ে যাবে সরকার।

দীর্ঘ ১৪ বছরের যুদ্ধের পর অর্থনৈতিক পুনর্গঠনের চেষ্টা করছে সিরিয়া। এমন পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা দেশটির অর্থনীতি পুনরুদ্ধারের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত। এর মধ্যেই তেলের দাম বাড়ানোয় নতুন করে জনঅসন্তোষ তৈরি হয়েছে।

Tags: অবরুদ্ধদাম বৃদ্ধি
Previous Post

কোরিয়ার বিপক্ষে বড় হারে মাঠের ভেতরে-বাইরের ‘দায়’ নিচ্ছেন বাটলার

Next Post

ঈদের বাইরে শাকিবের আরো দুটি ছবি চান নওশাবা!

Next Post

ঈদের বাইরে শাকিবের আরো দুটি ছবি চান নওশাবা!

বিদায় প্রিয় ছড়াকার আমীরুল ভাই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT