সদ্যপ্রয়াত বিশিষ্ট শিশুসাহিত্যিক ও চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান আমীরুল ইসলামের শূণ্যতা পূরন হওয়ার নয় বলে মন্তব্য করেছেন সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা। চ্যানেল আইয়ে খোলা শোকবইয়ে স্বাক্ষর করে তারা জানান, শিশুসাহিত্য, সংষ্কৃতি ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাণে আমীরুল ইসলামের অনন্য ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।








