চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের একতরফা যুদ্ধ ও শুল্ক আরোপে ব্রিকস নেতাদের নিন্দা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:11 অপরাহ্ন 12, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস সম্মেলনের যৌথ ঘোষণায় একতরফা যুদ্ধ এবং বিভিন্ন দেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের নিন্দা জানানো হয়েছে।

অপরদিকে সদস্য দেশগুলো মার্কিন ডলার বাদ দিয়ে নিজেদের মুদ্রায় আরও বেশি বাণিজ্য করতে সম্মতি জানিয়েছে।

এছাড়া এই যৌথ ঘোষণায় জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলসহ আন্তর্জাতিক সংস্থায় ব্যাপক সংস্কার আনার আহ্বানও জানানো হয়েছে।

ব্রিকস সম্মেলনের আয়োজক হিসেবে শনিবার (১২ সেপ্টেম্বর) যৌথ ঘোষণাটি ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এ ঘোষণায় বলা হয়েছে, জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলসহ বহুজাতিক সংস্থাগুলোতে সংস্কার আনা প্রয়োজন। যেন আফ্রিকা, এশিয়া, লাতিন আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের দেশগুলোর প্রতিনিধিত্ব নিরাপত্তা কাউন্সিলে বৃদ্ধি পায়।

এছাড়া মধ্যপ্রাচ্যে চলমান সামরিক আগ্রাসনের মধ্যে বাণিজ্যিক জাহাজ চলাচল এবং নাবিকদের নিরাপত্তা নিশ্চিতের জোর আহ্বান জানানো হয়েছে এতে। অপরদিকে ব্রিকসের সদস্য দেশগুলোর মধ্যে নিজেদের স্থানীয় মুদ্রায় বাণিজ্য বৃদ্ধির কথা বলা হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী তার সমাপনী বক্তব্যে যৌথ ঘোষণা নিয়ে বলেন, ‘আজকের আলোচনায় একটা কথা পরিষ্কার, পৃথিবী বদলে গেছে, তাই পুরোনো আমলের নিয়মনীতি বা প্রতিষ্ঠান দিয়ে আর কাজ চলবে না। কারা সিদ্ধান্ত নেবে, কীভাবে দ্রুত কাজ হবে আর কী নিয়ম তৈরি হবে—সব কিছুতেই বড় পরিবর্তন দরকার। আমরা এটাও স্পষ্ট করে বলেছি যে, সামনের দিনের নতুন প্রযুক্তি আর সেগুলোর নিয়মকানুন তৈরিতে অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোরও সমান অধিকার থাকতে হবে।’

অপরদিকে শুল্ক ও আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে এ যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা লক্ষ্য করছি যে, আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থা দীর্ঘদিন ধরেই এক চরম সংকটকাল অতিক্রম করছে। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নিয়ম লঙ্ঘন করে যথেচ্ছ শুল্ক আরোপ, অ-শুল্ক বাধা সৃষ্টি কিংবা পরিবেশ রক্ষার অজুহাতে সংরক্ষণবাদী নীতি গ্রহণের প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এসব পদক্ষেপ বৈশ্বিক বাণিজ্য সংকুচিত করছে, বিশ্ব সরবরাহ শৃঙ্খল ব্যাহত করছে এবং আন্তর্জাতিক অর্থনীতিতে অনিশ্চয়তা তৈরি করছে। ফলে ধনী ও দরিদ্র দেশের অর্থনৈতিক বৈষম্য আরও বৃদ্ধির পাশাপাশি বৈশ্বিক অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

যৌথ ঘোষণায় এ নিয়ে আরও বলা হয়েছে, ‘একতরফা শুল্ক আরোপ ও নানা বিধিনিষেধের কারণে আন্তর্জাতিক বাণিজ্য আজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং এটি বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নিয়মেরও পরিপন্থী; এ বিষয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। বাণিজ্য সংকট সামলানো এবং বিকাশমান ও উন্নয়নশীল দেশগুলোর চাহিদা ও অগ্রাধিকারের বিষয়টি নিশ্চিত করতে আমরা ডব্লিউটিও-কে আরও কার্যক্ষম করে তুলতে একসাথে কাজ করব। একইসাথে, ঝুলে থাকা সমস্যাগুলো সমাধান করে একটি সুষম ও সর্বজনীন ব্যবস্থার পক্ষে সমর্থন জানাব, যা বিশ্ব বাণিজ্যকে আরও শক্তিশালী করবে এবং বর্তমান সময়ের নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করবে।’

এছাড়া ২০২৫ সালে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার নিন্দাও জানানো হয়েছে এতে। ওই হামলায় ২৬ পর্যটক প্রাণ হারিয়েছিলেন।

Previous Post

আমাকে ‘ডিক্টেটর’ দেখানো মানুষের রাজনৈতিক সচেতনতার অভাব: এমবাপে

Next Post

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল, যা ভাবছে বিসিবি

Next Post

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল, যা ভাবছে বিসিবি

শিশুদের উন্নত চিকিৎসার আশায় রাজধানী ছুটছেন অভিভাবকেরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT