কিছুটা নিয়ন্ত্রণে আসলেও হামের প্রকোপ কমছে না। বিভিন্ন জেলা থেকে ভুক্তভোগী শিশুদের নিয়ে উন্নত চিকিৎসার আশায় অভিভাবকেরা ছুটে আসছেন রাজধানীতে। শিশুদের চিকিৎসায় অভিভাবকরা বিশেষায়িত বাংলাদেশ শিশু হাসপাতালে আসলেও ভর্তি ও চিকিৎসার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে তাদের। ওয়ার্ডে ভর্তি শিশুরোগীর আইসিইউ’র জন্য উদ্বিগ্ন হয়ে পড়ছেন অভিভাবকরা।








