চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বীরকন্যা প্রীতিলতা’ মুক্তি পাবে ১৮ নভেম্বর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:19 অপরাহ্ন 06, নভেম্বর 2022
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন ইভেন্টে অংশগ্রহণকারী ব্যক্তিরা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঐতিহাসিক প্রেক্ষাপট নির্ভর ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেত্রী প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে নির্মিত ছবি ‘বীরকন্যা প্রীতিলতা’ মুক্তি পেতে যাচ্ছে ১৮ নভেম্বর।

কথা সাহিত্যিক সেলিনা হোসেনে উপন্যাস অবলম্বনে নির্মিত এ ছবিটি মুক্তি উপলক্ষে রোববার ৬ নভেম্বর সকালে প্রীতিলতার স্মৃতিবিজড়িত ঢাকার ইডেন মহিলা কলেজ থেকে প্রচারণা শুরু করেন সংশ্লিষ্টরা। সেখানে জানানো হয়, ‘বীরকন্যা প্রীতিলতা’ মুক্তি পেতে যাচ্ছে ১৮ নভেম্বর।

ইডেন কলেজে ছবির প্রচারণায় অংশ নেন নুসরাত ইমরোজ তিশা। তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেত্রী ও প্রথম মহিলা শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের চরিত্রে অভিনয় করেছেন। ছিলেন ছবির অভিনেতা মনোজ প্রামাণিক, সংগীত পরিচালক বাপ্পা মজুমদার, পরিচালক প্রদীপ ঘোষ।

জনতা মোবাইল ফোনে ছবি তোলার জন্য ভিড় করে. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিচালক প্রদীপ ঘোষ বলেন, যেহেতু এটা ইতিহাস নির্ভর ছবি আমরা চাই শিক্ষার্থীরাই বেশি দেখুক। সেজন্য আমরা হলগুলোর সাথে আলাপ করছি, যেন অর্ধেক দামে শিক্ষার্থীরা টিকিট কিনতে পারে। আমাদের অর্থ না আসুক, সিনেমাটা অন্তত শিক্ষার্থীরা দেখুক। তাহলে তারা অনেককিছু জানতে পারবে।

তিশা বলেন, ইডেন কলেজের নাম অনেক শুনেছি, প্রথমবার এলাম। করোনার পর এভাবে এতো মানুষের সামনে প্রথম এলাম। প্রীতিলতা প্রত্যেকটি নারীর অনুপ্রেরণার গল্প। আশা করছি সবাই সিনেমাটি দেখতে হলে যাবেন। সেখান থেকে অনেক কিছু শিখবেন। সবাই সিনেমাটি দেখলেই আমরা আরও কাজ করার সাহস পাব।

২০১৯-২০২০ অর্থবছরের সরকারি অনুদান পেয়েছিল ‘বীরকন্যা প্রীতিলতা’। ২০২০ সালে করোনার পরবর্তী শুরু হয়েছিল শুটিং। এবার মুক্তি পেতে যাচ্ছে।

তিনজন মানুষ একটি ঘরের বাইরে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এ ছবিতে বিপ্লবী রামকৃষ্ণের চরিত্রে দেখা যাবে মনোজ প্রামাণিককে। ইডেন কলেজে উপস্থিত থেকে তিনি বলেন, প্রীতিলতার চরিত্রে একজন তিশা অভিনয় করেছেন, কিন্তু এখানে হাজারও প্রীতিলতা দেখতে পাচ্ছি। আমার মনে হয় সিনেমাটি সফল হবে। ছবিটি দেখলে ইতিহাসের অনেক কিছু জানা যাবে এবং একজন পরিপূর্ণ মানুষের সমাজ, দেশের প্রতি কী দায়বদ্ধতা রয়েছে সেটি জানা যাবে।

Tags: ইডেন মহিলা কলেজনুসরাত ইমরোজ তিশাবাপ্পা মজুমদারবীরকন্যা প্রীতিলতামনোজ প্রামাণিকলিড বিনোদন
Previous Post

ইমরান-পড়শীর ‌‘দ্বিতীয় জীবন’

Next Post

মাত্র ৩৪ বছরে চলে গেলেন অ্যারন কার্টার!

Next Post
অ্যারন কার্টার এর ছবি, ৩৪ বছর বয়সে চলে গেলেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মাত্র ৩৪ বছরে চলে গেলেন অ্যারন কার্টার!

চ্যানেল আই অনলাইন সংবাদ, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে ১৭০ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT