চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাত্র ৩৪ বছরে চলে গেলেন অ্যারন কার্টার!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:30 অপরাহ্ন 06, নভেম্বর 2022
in বিনোদন
A A
অ্যারন কার্টার এর ছবি, ৩৪ বছর বয়সে চলে গেলেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মাত্র ৩৪ বছর বয়সে মারা গেলেন মার্কিন পপস্টার অ্যারন কার্টার। টিএমজেড ওয়েবসাইটে বলা হয়েছে, শনিবার সকালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লেনকাস্টারে নিজের বাড়ির বাথরুমে অ্যারনের মৃতদেহ পাওয়া যায়।

তবে ঠিক কি ভাবে অ্যারনের মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি।

তার দলের প্রতিনিধিরা মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, ‘এই মুহূর্তটি সত্যিই খারাপ সময়। আসলে কী ঘটেছিল এবং এর কারণ জানার চেষ্টা করছি আমরা। সকলের মতো আমরাও মর্মাহত এবং আশা করি ভক্তরা তার পরিবারের জন্য চিন্তাভাবনা করবে।’

জানা গেছে, বিখ্যাত ব্যান্ড ব্যাকস্ট্রিট বয়েজ তারকা নিক কার্টারের ভাই ছিলেন অ্যারন। শৈশবেই তারকাখ্যাতি পাওয়া অ্যারন গানের জগতে প্রবেশ করেন ব্যাকস্ট্রিট বয়েজের সঙ্গে পারফর্ম করে। পরে একক শিল্পী হিসেবে পেয়েছেন ব্যাপক সাফল্য।

১৯৯৭ সালে মাত্র ৯ বছর বয়সে প্রকাশিত হয় তার প্রথম অ্যালবাম, যা বিক্রি হয় মিলিয়ন মিলিয়ন কপি। এরপর ধারাবাহিকভাবে অ্যারনের বেশ কয়েকটি অ্যালবাম আলোড়ন তোলে বিশ্বে।

তবে খ্যাতির পাশাপাশি উচ্ছৃঙ্খল জীবনযাপনের জন্য সমালোচিতও হয়েছেন এ পপস্টার। দীর্ঘদিন চিকিৎসা নিয়েছেন মাদক পুনর্বাসন কেন্দ্রে। বেপরোয়া গাড়ি চালানোয় একাধিক মামলা হয়েছে তার বিরুদ্ধে। ট্যাক্স জটিলতা ও ঋণের বোঝায় ২০১৩ সালে দেউলিয়াও হতে হয় অ্যারনকে। তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বহু তারকা।

সূত্র: বিবিসি

Tags: মারা গেছেনলিড বিনোদনসেমি লিড বিনোদন
Previous Post

‘বীরকন্যা প্রীতিলতা’ মুক্তি পাবে ১৮ নভেম্বর

Next Post

চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে ১৭০ জনের মৃত্যু

Next Post
চ্যানেল আই অনলাইন সংবাদ, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে ১৭০ জনের মৃত্যু

ভারতীয় ক্রিকেটাররা উল্লাসে মেতে উঠেছেন, ইংল্যান্ডের ব্যাটসম্যানের মনোভাব. Channel i News - চ্যানেল আই নিউজ

সেমিতে ইংল্যান্ডকে পেল ভারত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT