চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমরান-পড়শীর ‌‘দ্বিতীয় জীবন’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:04 অপরাহ্ন 06, নভেম্বর 2022
in বিনোদন
A A
ইমরান ও পড়শীর প্রেমের মুহূর্তের ছবি, প্রেমের প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা এক বছর পর নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন গানের জনপ্রিয় দুই তারকা ইমরান-পড়শী। চ্যানেল আই সেরা কণ্ঠ ও ক্ষুদে গান রাজের প্ল্যাটফর্ম থেকে উঠে আসা এই দুজন একসঙ্গে যেমন গানে তেমন পর্দাতেও নিজেদের প্রমাণ করেছেন।

সর্বশেষ এক বছর আগে প্রকাশ হয় তাদের গানচিত্র ‘এক দেখায়’। ইউটিউবে গানটির ভিউ প্রায় দুই কোটির ঘরে। সেই সূত্রে এবার তারা হাজির হচ্ছেন ‘দ্বিতীয় জীবন’ নিয়ে। সিএমভির ব্যানারে এই বিশেষ গানচিত্র প্রকাশ হচ্ছে ৭ নভেম্বর। এমনটাই জানান প্রযোজক এসকে সাহেদ আলী।

গানটি নিয়ে দারুণ আশাবাদের কথা জানালেন ইমরান। বললেন, ‘এটি গল্পভিত্তিক রোমান্টিক গান। গানের মধ্যে আমাদের অভিনয়ও করতে হয়েছে। মিউজিক ভিডিও হলেও গানটি দেখতে বসে একটি ছেলে ও মেয়ের ভালোবাসার গল্প পাবেন দর্শকেরা। গানে একটা নতুন চমক পাবেন তারা।’

পড়শী বলেন, ‘প্রায় এক যুগের পরিচয় আমাদের। বয়সে ইমরানের ছোট আমি। কিন্তু সম্পর্কটা বন্ধুর মতো। শুধু আমাদের নয়, দুজনের পরিবারের মধ্যেও ভালো সম্পর্ক। তাই একসঙ্গে দুজনের কাজটা সহজ হয়, মনের মতো করে করা যায়। এটি তেমনই হয়েছে।’

বান্দরবানে পাহাড়ের পাদদেশে গানটির শুটিংয়ে অনেক কষ্ট হয়েছে জানিয়ে পড়শী বলেন, ‘পাহাড়ের নিচে বালু, বালুর ওপর শুটিং। নিচে প্রচণ্ড গরম, মাথার ওপর গনগনে সূর্য। বালুর মধ্যে দাঁড়িয়ে রোমান্টিকতা কি আসে? সেই পরিস্থিতিতে রোমান্টিক দৃশ্য করা সহজ ছিল না।’

গানচিত্রটি পরিচালনা করেছেন সৈকত রেজা। ‘দ্বিতীয় জীবন’ লিখেছেন কবির বকুল, সুর ও সংগীত করেছেন ইমরান নিজেই।

Tags: ইমরান মাহমুদুলপড়শীমিউজিক ভিডিওলিড বিনোদনসিএমভি
Previous Post

ভারত সিরিজের জন্য আগেভাগেই আসছেন ডমিঙ্গো

Next Post

‘বীরকন্যা প্রীতিলতা’ মুক্তি পাবে ১৮ নভেম্বর

Next Post
চ্যানেল আই অনলাইন ইভেন্টে অংশগ্রহণকারী ব্যক্তিরা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বীরকন্যা প্রীতিলতা’ মুক্তি পাবে ১৮ নভেম্বর

অ্যারন কার্টার এর ছবি, ৩৪ বছর বয়সে চলে গেলেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মাত্র ৩৪ বছরে চলে গেলেন অ্যারন কার্টার!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT