চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীন সফর সংক্ষিপ্ত করে কেন ফিরছেন প্রধানমন্ত্রী, যা জানা গেল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:32 অপরাহ্ন 10, জুলাই 2024
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গী চীনা সেনা বাহিনীর সালাম গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনে দ্বিপক্ষীয় সফর শেষে আগামীকাল বৃহস্পতিবার দেশে ফেরার কথা থাকলেও অসুস্থ মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে ঢাকায় সময় দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ধারিত সময়ের আগে আজ রাতে ঢাকার উদ্দেশে যাত্রা করছেন।

বুধবার (১০ জুলাই ) বেইজিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

হাছান মাহমুদ বলেন: প্রধানমন্ত্রীর দেশে ফেরত যাওয়ার কথা ছিল ১১ জুলাই। সেটি না হয়ে প্রধানমন্ত্রী বেইজিংয়ের স্থানীয় সময় আজ রাত ১০টায় বাংলাদেশের উদ্দেশে রওনা হবেন। এতে কিন্তু তার আনুষ্ঠানিক যে কর্মসূচি, সেটির বিন্দুমাত্র হেরফের হয়নি।

প্রধানমন্ত্রীর পূর্বনির্ধারিত সময়ের আগেই বেইজিং থেকে ঢাকার উদ্দেশে যাত্রার ব্যাখ্যায় পররাষ্ট্রমন্ত্রী বলেন: এটির কারণ হচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে তার কন্যা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলের বেইজিং সফরের কথা ছিল। অসুস্থতার কারণে তিনি বেইজিং আসতে পারেননি।

তি‌নি বলেন: আমরা যেদিন বেইজিংয়ের উদ্দেশে রওনা করি, সেদিন সকালবেলা হঠাৎ করে তিনি (সায়মা ওয়াজেদ) অসুস্থ হয়ে পড়েন। ফলে তিনি আসতে পারেননি। তিনি এখনো অসুস্থ। কাজেই প্রধানমন্ত্রী সফর সংক্ষিপ্ত করে নয়, তার এখানে (বেইজিং) রাতযাপন করার কথা ছিল। এখন তিনি সেটা না করে মা হিসেবে অসুস্থ মেয়েকে সময় দেওয়ার জন্য চলে যাচ্ছেন।

Tags: প্রধানমন্ত্রীর চীন সফরশেখ হাসিনাসায়মা ওয়াজেদ পুতুল
Previous Post

অস্ট্রেলিয়া সফরের দলে যারা

Next Post

অ্যান্ডারসনকে সবচেয়ে বেশি ভুগিয়েছেন যে কিংবদন্তি ব্যাটার

Next Post
অ্যাশেজ ক্রিকেটে ইংল্যান্ডের জো রুট উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যান্ডারসনকে সবচেয়ে বেশি ভুগিয়েছেন যে কিংবদন্তি ব্যাটার

দুদকের মামলার সাক্ষ্যদানকারী কর্মকর্তা ও সাক্ষী. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যের সাবেক ডিজি ও সাবরিনাসহ ৭ জনের নামে দুদকের মামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT