চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়া সফরের দলে যারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:09 অপরাহ্ন 10, জুলাই 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়া সফরের দলে থাকা ক্রিকেটার ও কর্মকর্তাদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১৭ সালের জুলাইয়ে অস্ট্রেলিয়া সফরে নর্দার্ন টেরিটোরির বিপক্ষে দারুণ খেলেছিল হাই-পারফরম্যান্স (এইচপি) ইউনিট। ওয়ানডে সিরিজ ৫-০ ব্যবধানে জেতার পর চারদিনের ম্যাচে নাটকীয় জয় পেয়েছিল লিটন দাসের দল। এনামুল হক বিজয়, মোহাম্মদ সাইফউদ্দিন, ইবাদত হোসেন এইচপির অংশ হয়েছিলেন সে সফরে। ৭ বছর পর অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে এইচপি। 

ভবিষ্যতে বাংলাদেশ দলের দরজায় কড়া নাড়তে পারেন এমন তরুণদের পাশাপাশি জাতীয় দলে ফেরার লড়াইয়ে রয়েছেন এমন কয়েকজনও সুযোগ পেয়েছেন স্কোয়াডে। তাদের মধ্যে অন্যতম আবু হায়দার রনি, সাদমান ইসলাম, শামীম হোসেন পাটোয়ারি, মাহমুদুল হাসান জয়, পারভেজ হোসেন ইমন, শাহাদাত হোসেন দীপু।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক আকবর আলীকেও রাখা হয়েছে স্কোয়াডে। আছেন রুয়েল মিয়া, হাসান মুরাদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, রাকিবুল হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন। জাতীয় দলে ডাক পেয়েও চোটের কারণে খেলতে না পারা রহস্য স্পিনার আলিস আল ইসলামকে রাখা হয়েছে অস্ট্রেলিয়া সফরের দলে।

আগামী শনিবার অস্ট্রেলিয়ার পথে রওনা হবে বাংলাদেশ হাই-পারফরম্যান্স ইউনিট। ১৯-২২ ও ২৬-২৯ জুলাই দুটি চারদিনের ম্যাচের পর ১ থেকে ৬ আগস্ট একটি ত্রিদলীয় ওয়ানডে সিরিজ খেলবে এইচপি দল।

এরপর ৯ দলীয় একটি টি-টুয়েন্টি টুর্নামেন্ট খেলে ১৯ আগস্ট দেশের পথ ধরবে। ফিরে বগুড়া ও রাজশাহীতে দুই ধাপে ক্যাম্প করবে এইচপি দল। ছায়া জাতীয় দল বাংলা টাইগার্সের সঙ্গেও ম্যাচ খেলবে তারা।

২৫ তরুণ ক্রিকেটারকে নিয়ে গত ২০ মে থেকে চলেছে অনুশীলন ক্যাম্প। পুরো প্রোগ্রাম মাস চারেকের। এরমধ্যে রাখা হয় অস্ট্রেলিয়া সফর।

তিন ফরম্যাটে খেলতে ২৫ ক্রিকেটার যাচ্ছেন। যদিও বিশেষ বিবেচনায় এইচপির বাইরে থেকে ১০ জনের মতো ক্রিকেটারকে সফরের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এইচপি দলের প্রধান কোচ ওয়েস্ট ইন্ডিজের কোরি কলিমোর। ব্যাটিং কোচ হিসেবে যাচ্ছেন রাজিন সালেহ আর ফিল্ডিং কোচ গোলাম মোর্ত্তজা।

Tags: অস্ট্রেলিয়া সফরলিড স্পোর্টসস্কোয়াড
Previous Post

জুন মাসে সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৮০১

Next Post

চীন সফর সংক্ষিপ্ত করে কেন ফিরছেন প্রধানমন্ত্রী, যা জানা গেল

Next Post
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গী চীনা সেনা বাহিনীর সালাম গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চীন সফর সংক্ষিপ্ত করে কেন ফিরছেন প্রধানমন্ত্রী, যা জানা গেল

অ্যাশেজ ক্রিকেটে ইংল্যান্ডের জো রুট উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যান্ডারসনকে সবচেয়ে বেশি ভুগিয়েছেন যে কিংবদন্তি ব্যাটার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT