চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যান্ডারসনকে সবচেয়ে বেশি ভুগিয়েছেন যে কিংবদন্তি ব্যাটার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:38 অপরাহ্ন 10, জুলাই 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
অ্যাশেজ ক্রিকেটে ইংল্যান্ডের জো রুট উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা ২১ বছরের লম্বা ক্যারিয়ারের ইতি টানতে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নেমেছেন ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসন। দীর্ঘ ক্যারিয়ারে বহু বাঘা বাঘা ব্যাটারদের নাকানি-চুবানি খাইয়েছেন সুইং কিং। তবে অনেক ব্যাটারও তাকে ভুগিয়েছেন, অবসর টেস্টের আগে সেই নাম জানিয়েছেন ৪১ বর্ষী পেসার।

স্কাই স্পোর্টসের প্রশ্ন-উত্তর পর্বের অনুষ্ঠানে অ্যান্ডারসনের কাছে জানতে চাওয়া হয়েছিল কোন ব্যাটারের মুখোমুখি হওয়ার পর তাকে সেরা মনে হয়েছে। উত্তরে টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলা অ্যান্ডারসন বিরাট কোহলি বা স্টিভেন স্মিথের নাম বলেননি। বেছে নেন ভারতের কিংবদন্তি সাবেক ব্যাটার শচীন টেন্ডুলকারকে।

অ্যান্ডারসনের মতে, ২১ বছরের ক্যারিয়ারে তার দেখা সেরা ব্যাটার হলেন টেন্ডুলকার। বলেছেন, ‘সবচেয়ে সেরা ব্যাটার যার মুখোমুখি আমি হয়েছি, সেটা শচীন টেন্ডুলকারের নাম বলতেই হবে।’

প্রথম পেসার হিসেবে ৭০০ উইকেটের এলিট ক্লাবে ঢোকা অ্যান্ডারসন ভারতের বিপক্ষে ৩৯ টেস্ট খেলে উইকেট নিয়েছেন ১৪৯টি। তার মধ্যে টেন্ডুলকারের মুখোমুখি হয়েছেন ২০০৬-২০১২ পর্যন্ত, যেখানে শচীনকে আউট করেছেন ৯ বার। তার বিপক্ষে শচীন করেছেন ২০৮ রান।

অ্যান্ডারসনের মোট ৩৫০ বল মোকাবেলা করেছেন শচীন, ৯ বার আউট হলেও ৩৪টি চার মেরেছেন। কোনো ছক্কার দেখা পাননি। প্রতি আউটে গড়ে শচীনের ব্যাটে রান এসেছে ২৩.১ করে।

Tags: অ্যান্ডারসনইংল্যান্ডওয়েস্ট ইন্ডিজকোহলিলর্ডসলিড স্পোর্টসস্মিথ
Previous Post

চীন সফর সংক্ষিপ্ত করে কেন ফিরছেন প্রধানমন্ত্রী, যা জানা গেল

Next Post

স্বাস্থ্যের সাবেক ডিজি ও সাবরিনাসহ ৭ জনের নামে দুদকের মামলা

Next Post
দুদকের মামলার সাক্ষ্যদানকারী কর্মকর্তা ও সাক্ষী. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যের সাবেক ডিজি ও সাবরিনাসহ ৭ জনের নামে দুদকের মামলা

শিল্পমন্ত্রী বাংলাদেশের-থাইল্যান্ড সম্পর্কের উন্নয়নে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন উচ্চতায় পৌঁছেছে বাংলাদেশ-থাইল্যান্ড সম্পর্ক: শিল্পমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT