চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কবি ও গ্রাফিক্স ডিজাইনার শামীম আশরাফের জামিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:00 অপরাহ্ন 20, ফেব্রুয়ারি 2024
in জনপদ, ময়মনসিংহ
A A
শামীম আশরাফ জামিনে মুক্তি পেয়ে আনন্দিত ও হাস্যোজ্জ্বল. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ মহিউদ্দিন আহাম্মদ: কবি ও গ্রাফিক্স ডিজাইনার শামীম আশরাফের জামিন দিয়েছেন ময়মনসিংহের আদালত। আজ মঙ্গলবার ২০ ফেব্রুয়ারি তাকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ তার জামিন মঞ্জুর করেন।

পুলিশ তাকে ৫৪ ধারায় আটক দেখিয়ে আদালতে পাঠায়। তবে তার বিরুদ্ধে কেউ মামলা গ্রহণ করা হয়নি। শামীম আশরাফের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তিনি পোস্টার ডিজাইনের মাধ্যমে ময়মনসিংহ সিটি করপোরেশন ও মেয়র একরামুল হক টিটুর বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন।

এরআগে, রোববার ১৮ ফেব্রুয়ারি রাতে নগরের আঠারোবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় শামীমকে। তিনি সদরের দাপুনিয়া গ্রামের আলিম উদ্দিনের ছেলে। নগরে আশরাফের ‘গ্রাফিটি’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে।

এই বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন জানান, নগরের আঠারোবাড়ি বিল্ডিং এলাকায় অবস্থিত শামীম আশরাফের ব্যবসা প্রতিষ্ঠান ‘গ্রাফিটি’ থেকে সোমবার ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠায় পুলিশ। পরে আদালত মঙ্গলবার শুনানির জন্য দিন ধার্য করে তাকে হাজতে পাঠায়। আজ মঙ্গলবার শুনানি শেষে ময়মনসিংহের ৩নং আদালতের ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ তার জামিন মঞ্জুর করেন।

এদিকে আজ মঙ্গলবার সকালে ময়ননসিংহ সাহিত্য সংসদ ও বিক্ষুব্ধ সংস্কৃতি কর্মীরা নগরীর জিরো পয়েন্টে শামীম আশরাফের বিরুদ্ধে যড়যন্ত্রমূলক মামলা প্রত্যহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করে। এতে ময়মনসিংহ সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতা কবি ও সাহিত্যিক ফরিদ আহমেদ দুলাল বক্তব্য রাখেন।

উল্লেখ্য, শামীমের পোস্টারে নগরীর সমস্যা, বিশেষ করে তীব্র যানজট ও জলাবদ্ধতার চিত্র তুলে ধরা হয়েছে। তবে সিটি করপোরেশনের মেয়র একরামুল হক টিটুর অনুসারীদের অভিযোগ, শামীম পোস্টারের মাধ্যমে সিটি মেয়রের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। তিনি নিজের নামে এসব পোস্টার করছেন না।

Previous Post

তিউনিশীয় উপকূলে নৌ দুর্ঘটনায় নিহত ৮ বাংলাদেশির পরিচয় মিলেছে

Next Post

সেরে উঠেছেন মোস্তাফিজ, ফিরেছেন ঢাকায় টিম হোটেলে

Next Post
ঢাকায় টিম হোটেলে মোস্তাফিজের ছবি, তিনি ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

সেরে উঠেছেন মোস্তাফিজ, ফিরেছেন ঢাকায় টিম হোটেলে

বুধবার দুপুরে চ্যানেল আইয়ে ‘ফাগুন হাওয়ায়’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT