চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিউনিশীয় উপকূলে নৌ দুর্ঘটনায় নিহত ৮ বাংলাদেশির পরিচয় মিলেছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:54 অপরাহ্ন 20, ফেব্রুয়ারি 2024
in - সেমি লিড, প্রবাস সংবাদ, বাংলাদেশ
A A
নৌকা আগুনে পুড়ে গেছে, রাতের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

লিবিয়া থেকে নৌকায় করে সাগরপথে ইউরোপ যাত্রাকালে তিউনিশীয় উপকূলে নৌযানে অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ অভিবাসীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে আটজনই বাংলাদেশি এবং অন্যজন পাকিস্তানের নাগরিক। আট বাংলাদেশি নাগরিকের পরিচয় মিলেছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া ওই দুর্ঘটনায় ২৭ বাংলাদেশি নাগরিককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয় বলে জানা গেছে।

মৃত ৮ বাংলাদেশি নাগরিকদের মধ্যে ৫ জন মাদারীপুরের এবং বাকি তিনজন গোপালগঞ্জের।

মৃতরা হলেন, মো. সজল, ঠিকানা: শেনদিয়া, খালিয়া, রাজৈর, মাদারীপুর। নয়ন বিশ্বাস, পিতা: পরিতোষ বিশ্বাস, ঠিকানা- কদমবাড়ি উত্তরপাড়া, কদমবাড়ি, রাজৈর, মাদারীপুর। মামুন সেখ, ঠিকানা: সরমঙ্গল, খালিয়া, রাজৈর, মাদারীপুর। কাজি সজীব, পিতা: কাজী মিজানুর, মাতা: রেণু বেগম, ঠিকানা- তেলিকান্দি, বাজিতপুর নতুন বাজার, রাজৈর, মাদারীপুর। কায়সার, ঠিকানা- কেশরদিয়া, কবিরাজপুর, রাজৈর, মাদারীপুর।

এছাড়াও রিফাত, পিতা: দাদন, ঠিকানা- বড়দিয়া, রাগদী, মুকসুদপুর, গোপালগঞ্জ। রাসেল, ঠিকানা- ফতেহপট্রি, দিগনগর, মুকসুদপুর, গোপালগঞ্জ। ইমরুল কায়েস আপন, পিতা: মো. পান্নু শেখ, মাতা: কামরুন্নাহার কেয়া, ঠিকানা- গয়লাকান্দি, গঙ্গারামপুর গোহালা, মুকসুদপুর, গোপালগঞ্জ।

জানা যায়, গত মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ৪টার দিকে নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকাটি লিবিয়ার জুয়ারা উপকূল থেকে যাত্রা শুরু রাত সাড়ে ১১টার দিকে।

Tags: তিউনিশিয়া
Previous Post

রাবি সাংবাদিক সমিতি’র নতুন সভাপতি ইমতিয়াজ, সম্পাদক রিপন

Next Post

কবি ও গ্রাফিক্স ডিজাইনার শামীম আশরাফের জামিন

Next Post
শামীম আশরাফ জামিনে মুক্তি পেয়ে আনন্দিত ও হাস্যোজ্জ্বল. Channel i News - চ্যানেল আই নিউজ

কবি ও গ্রাফিক্স ডিজাইনার শামীম আশরাফের জামিন

ঢাকায় টিম হোটেলে মোস্তাফিজের ছবি, তিনি ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

সেরে উঠেছেন মোস্তাফিজ, ফিরেছেন ঢাকায় টিম হোটেলে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT