চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেরে উঠেছেন মোস্তাফিজ, ফিরেছেন ঢাকায় টিম হোটেলে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:11 অপরাহ্ন 20, ফেব্রুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
ঢাকায় টিম হোটেলে মোস্তাফিজের ছবি, তিনি ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

মাথায় বলের আঘাত পাওয়ার পর মোস্তাফিজুর রহমানকে নিয়ে ছড়িয়েছিল আতঙ্ক। দুর্ভাবনার সেই কুয়াশা সরে গেছে দ্রুতই। চোট পাওয়ার ঘণ্টা দুয়েকের মধ্যে জানা যায় সিটি স্ক্যান রিপোর্ট ইতিবাচক, বিপজ্জনক কিছু ধরা না পড়ায় আছেন শঙ্কামুক্ত। এবার হাসপাতালও ছাড়লেন টাইগার পেসার। ফিরেছেন ঢাকার টিম হোটেলে।

মঙ্গলবার দুপুরে বিষয়টি জানিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স কর্তৃপক্ষ। বলেছে, ‘সোমবার রাতে মোস্তাফিজের দ্বিতীয় সিটি স্ক্যান করানো হয়। রিপোর্ট নিয়ে নিউরোসার্জন ও বিসিবির সাথে পরামর্শ করা হয়। বিসিবি তাকে ভ্রমণের ছাড়পত্র দেয়ার পর আকাশ পথে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতাল থেকে ঢাকার টিম হোটেলে পাঠানো হয়েছে।’

মোস্তাফিজের মাথার ক্ষত সেরে উঠছে, জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বলেছে, ‘তার ক্ষত পরিষ্কার এবং সেরে উঠেছে। মাথার ক্ষতস্থানে যে ৫টি সেলাই লেগেছিল, আগামী তিনদিন সেখানে ড্রেসিং করা হবে। ২৩ ফেব্রুয়ারি আবার নিউরোসার্জনের শরণাপন্ন হবেন তিনি।’

গত রোববার দুপুরে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন চলাকালে নেটে লিটন দাসকে বোলিং করছিলেন মোস্তাফিজ। একটি ডেলিভারির পর বোলিং মার্কে ফেরার সময় কোচের ডাক শুনে ঘুরে তাকান। তখন নেট থেকে একটি বল এসে আঘাত হানে মাথার বামপাশের পেছন দিকে। মাঠে কিছুক্ষণ প্রাথমিক সেবা দেয়া হয়। এসময় মাথা থেকে রক্ত ঝরতে দেখা যায়। পরে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেয়া হয় ফিজকে।

Tags: কুমিল্লা ভিক্টোরিয়ান্সবিপিএল-২০২৪মোস্তাফিজলিড স্পোর্টস
Previous Post

কবি ও গ্রাফিক্স ডিজাইনার শামীম আশরাফের জামিন

Next Post

বুধবার দুপুরে চ্যানেল আইয়ে ‘ফাগুন হাওয়ায়’

Next Post

বুধবার দুপুরে চ্যানেল আইয়ে ‘ফাগুন হাওয়ায়’

জার্মানির ৯০ বিশ্বকাপ ফাইনালের গোলদাতা মারা গেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জার্মানির ’৯০ বিশ্বকাপ ফাইনালের গোলদাতা মারা গেছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT