চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাশার আল-আসাদকে বহনকারী উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার শঙ্কা: রয়টার্স

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:52 অপরাহ্ন 08, ডিসেম্বর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বাশার আল-আসাদকে বহনকারী উড়োজাহাজের শঙ্কা, রয়টার্স. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ যে উড়োজাহাজে পালিয়েছেন তা বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে শঙ্কা করা হচ্ছে। এর ফলে বাশার আল-আসাদ নিহত হয়ে থাকতে পারেন বলেও ধারণা করা হচ্ছে। যদিও সরকারের পতনের পর বাশার এখন কোথায় আছেন বা শেষ পরিণতি কী হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সিরিয়ার দুটি সূত্রে বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

দীর্ঘদিন ধরে চলা অভিযান শেষে আজ রোববার (৮ ডিসেম্বর) সিরিয়ার রাজধানী দামেস্কে প্রবেশ করে বাশার বিরোধী বিদ্রোহীরা। তখন দামেস্ক বিমানবন্দর ছেড়ে যায় একটি উড়োজাহাজ। ‘সিরিয়ান এয়ার ৯২১৮ ফ্লাইটটি’ দামেস্ক থেকে উড়াল দেওয়া সর্বশেষ ফ্লাইট ছিল বলে জানিয়েছে ফ্লাইটরাডার ২৪।

বিশ্বজুড়ে উড়োজাহাজ চলাচলের ওপর নজর রাখা ফ্লাইটরাডার ২৪ এর তথ্যানুযায়ী, দামেস্ক থেকে উড়োজাহাজটি প্রথমে সিরিয়ার উপকূলীয় অঞ্চলের দিকে উড়ে যায়। সেখান থেকে পরে আবার উল্টো পথে যাওয়া শুরু করে। কয়েক মিনিট পর সেটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। ওই উড়োজাহাজে বাশার ছিলেন কি না, নিশ্চিত হতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স।

দামেস্ক বিমানবন্দর ছেড়ে যাওয়া উড়োজাহাজটি বিদ্রোহীরা ভূপাতিত করেছে বলেও খবর সামনে এসেছে। সিরিয়ার দুটি সূত্র জানিয়েছে, উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে বাশারের নিহত হওয়ার বড় আশঙ্কা রয়েছে। উড়োজাহাজটি রাডার থেকে অদৃশ্য হয়ে যাওয়া সে ইঙ্গিতই দেয়।

এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত বাশারের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া জানিয়েছে, বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে বৈঠকে বাশার প্রেসিডেন্ট পদ ছেড়ে দিয়ে দেশত্যাগে সম্মত হন। তবে তিনি কোন দেশে গেছেন বা কোথায় অবস্থান করছেন, সে বিষয়ে কিছু জানায়নি মস্কো।

Tags: উড়োজাহাজ বিধ্বস্তবাশার আল-আসাদরয়টার্স
Previous Post

ফাইনালে ভারতকে হারিয়ে টাইগার যুবাদের শিরোপা উল্লাস

Next Post

ওয়েস্ট ইন্ডিজকে ২৯৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

Next Post
বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়েস্ট ইন্ডিজকে ২৯৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে, উইকেটের পাশে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ দিনে লঙ্কানদের লাগবে ১৪৩, প্রোটিয়াদের ৫ উইকেট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT