চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়েস্ট ইন্ডিজকে ২৯৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:35 অপরাহ্ন 08, ডিসেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথমটিতে ব্যাট হাতে ভালো করেছে বাংলাদেশ। তানজিদ তামিম ও মেহেদী হাসান মিরাজের ফিফটির পর জাকের আলি অনিক ও মাহমুদউল্লাহ রিয়াদের চোখ জুড়ানো ব্যাটিংয়ে স্বাগতিকদের ২৯৫ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। ফিফটি করেছেন মাহমুদউল্লাহও।

সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মিরাজ। নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেটে ২৯৪ রান তুলেছে টিম টাইগার্স।

আগে ব্যাটে নামা বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার তানজিদ তামিম ও সৌম্য সরকার। উদ্বোধনী জুটিতে ৩৪ রান তোলেন দুজনে। সৌম্য ফিরে যান ১৮ বলে ১৯ রান করে। আলো ছড়াতে পারেননি লিটন দাস। দলীয় ৪৬ রানে ফিরে যান ৭ বলে ২ রান করে।

পরে মিরাজকে নিয়ে ৭৯ রানের জুটি গড়েন তানজিদ। ২৩.৩ ওভারে আলঝারি জোসেফের বলে রোস্টন চেজের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান বাংলাদেশ ওপেনার। চারটি চার ও তিন ছক্কায় ৬০ বলে ৬০ রান করেন। ১২৫ রানে তৃতীয় উইকেট হারানোর পর আফিফকে নিয়ে ৫৪ রান তোলেন মিরাজ।

৩৩.৫ ওভারে ১৭৯ রানে ফিরে যান আফিফ। প্রায় একবছর পর দলে ফেরা আফিফ ২৯ বলে ২৮ রান করেন। দলীয় ১৯৮ রানে ফিরে যান মিরাজ। ছয়টি চার ও এক ছক্কায় ১০১ বলে ৭৪ রান করেন বাংলাদেশ অধিনায়ক। পরে মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলি অনিক বাংলাদেশের রানের গতি বাড়িয়ে নেন। দুজনের দৃষ্টিনন্দন ব্যাটিংয়ে সংগ্রহ দাঁড়ায় ২৯৪ রানের। ইনিংসের এক বল বাকি থাকতে জাকের ফিরে যান বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে। তিনটি করে চার ও ছক্কায় ৪০ বলে ৪৮ রান করেন। মাহমুদউল্লাহ তিনটি করে চার ও ছক্কায় ৫০ রানে অপরাজিত থাকেন।

ক্যারিবীয়দের হয়ে রোমারিও শেফার্ড তিনটি এবং ও আলঝারি জোসেফ দুটি উইকেট নেন।

Tags: ওয়েস্ট ইন্ডিজজাকেরতানজিদবাংলাদেশমাহমুদউল্লাহমিরাজ
Previous Post

বাশার আল-আসাদকে বহনকারী উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার শঙ্কা: রয়টার্স

Next Post

শেষ দিনে লঙ্কানদের লাগবে ১৪৩, প্রোটিয়াদের ৫ উইকেট

Next Post
বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে, উইকেটের পাশে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ দিনে লঙ্কানদের লাগবে ১৪৩, প্রোটিয়াদের ৫ উইকেট

বাংলাদেশ ক্রিকেট দল এশিয়া চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে, উল্লাসে ভাসছে দল. Channel i News - চ্যানেল আই নিউজ

বোলারদের উপর বিশ্বাস ছিল এশিয়া চ্যাম্পিয়ন টাইগার অধিনায়কের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT