চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ দিনে লঙ্কানদের লাগবে ১৪৩, প্রোটিয়াদের ৫ উইকেট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:46 অপরাহ্ন 08, ডিসেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে, উইকেটের পাশে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকা ও শ্রীলঙ্কার মধ্যকার সিরিজের টেস্ট গড়াচ্ছে পঞ্চম দিনে। শেষ দিনের লড়াইয়ে জিততে লঙ্কানদের করতে হবে ১৪৩ রান। আর প্রোটিয়াদের তুলে নিতে হবে ৫ উইকেট।

গকেবেরহা টেস্টে টসে জিতে আগে ব্যাটে নেমে প্রথম ইনিংসে ৩৫৮ রানে থেমেছে সাউথ আফ্রিকা। জবাবে নেমে লঙ্কানদের ইনিংস থামে ৩২৮ রানে। ৩০ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমে ৩১৭ রানে থামে প্রোটিয়ারা। সবমিলিয়ে ৩৪৮ রানের লক্ষ্যে নেমে চতুর্থ দিন শেষে ৫ উইকেটে ২০৫ রান তুলেছে শ্রীলঙ্কা। শেষ দিনে ধনাঞ্জয়া ডি সিলভা ৩৯ এবং কুশল মেন্ডিস ৩৯ রানে ব্যাটে নামবেন।

লক্ষ্য তাড়ায় নেমে লঙ্কানদের ব্যাটারদের কেউ বড় ইনিংস খেলতে পারেননি। এখন পর্যন্ত সিলভা ও মেন্ডিসের ব্যাট থেকেই এসেছে সর্বোচ্চ ৩৯ রান। এছাড়া কামিন্দু মেন্ডিস ৩৫ এবং অ্যাঞ্জেলো ম্যাথুজের ব্যাট থেকে আসে ৩২ রান। দিনেশ চান্দিমাল করেন ২৯ রান।

দ্বিতীয় ইনিংসে প্রোটিয়াদের হয়ে এখন পর্যন্ত দুটি করে উইকেট নিয়েছেন কেশভ মহারাজ ও ড্যান প্যাটেরসন।

এর প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৬৬ রান আসে টেম্বা বাভুমার ব্যাট থেকে। ৫৫ রান করেন এইডেন মার্করাম। ত্রিস্তান স্টাব্স ৪৭ এবং ডেভিড বেডিংহাম ৩৫ রান করেন।

লঙ্কানদের হয়ে প্রবাথ জয়সুরিয়া ৫টি এবং বিশ্ব ফের্নান্দো দুটি উইকেট নেন।

প্রথম ইনিংসে সাউথ আফ্রিকার সাড়ে তিনশোর বেশির রান সংগ্রহের পথে সেঞ্চুরি করেছেন দুজন। রায়ান রিকেলটন ১০১ এবং কাইল ভেরেইন্নে অপরাজিত ১০৫ রান করেন। অধিনায়ক টেম্বা বাভুমা করেন ৭৮ রান। বাকিদের কেউ আলো ছড়াতে পারেননি।

লঙ্কানদের হয়ে লাহিরু কুমারা ৪ উইকেট নেন। আসিথা ফের্নান্দো ৩টি এবং বিশ্ব ফের্নান্দো ২টি উইকেট নেন।

জবাবে নেমে লঙ্কানদের ৩২৮ রানের ইনিংসে সর্বোচ্চ ৮৯ রান আসে পাথুম নিশাঙ্কার ব্যাট থেকে। কামিন্দু মেন্ডিস করে ৪৮ রান এবং দিনেশ চান্দিমাল ও অ্যাঞ্জেলো ম্যাথুজ ৪৪ রান করে করেন।

প্রথম ইনিংসে প্রোটিয়াদের হয়ে ড্যান প্যাটেরসন ৫ উইকেট নেন। মার্কো জানসেন ও কেশভ মহারাজ নেন দুটি করে উইকেট।

Tags: গকেবেরহা টেস্টমেন্ডিসলিড স্পোর্টসশ্রীলঙ্কাসাউথ আফ্রিকা
Previous Post

ওয়েস্ট ইন্ডিজকে ২৯৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

Next Post

বোলারদের উপর বিশ্বাস ছিল এশিয়া চ্যাম্পিয়ন টাইগার অধিনায়কের

Next Post
বাংলাদেশ ক্রিকেট দল এশিয়া চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে, উল্লাসে ভাসছে দল. Channel i News - চ্যানেল আই নিউজ

বোলারদের উপর বিশ্বাস ছিল এশিয়া চ্যাম্পিয়ন টাইগার অধিনায়কের

বাংলাদেশের একজন সরকারি কর্মকর্তা বসে কাজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় আসছেন আজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT