চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুপলান্তিসের পোল ভল্টে একক আধিপত্যের অধ্যায়

২০২৫ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:45 অপরাহ্ন 12, সেপ্টেম্বর 2025
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
সুইডিশ অ্যাথলেটের বিজয় উদযাপন, প্যাভিলিয়নে স্বর্ণপদক হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

পোল ভল্টের রাজা দুপলান্তিস

১৯৮৪, সার্জেই বাবকা পোল ভল্টের বিশ্বরেকর্ড গড়েন ৫.৮৫ মিটারের লাফে। পরে ১৯৮৪ থেকে ১৯৯৪, একদশকে ভল্টে রেকর্ড ভেঙেছেন ১৭ বার। ফ্রেঞ্চ রেনাউড লাভিলেনি যা ছুঁয়ে ফেলেন ২০১৪ সালে, ১৬.১৬ মিটার লাফে। তাদেরকে টেক্কা দিতে সেন্টিমিটার থেকে সেন্টিমিটারে ভল্টের ময়দানে আবির্ভাব সুইডেনের অ্যাথলেট আরমান্ড দুপলান্তিসের।

ছয় বছর অক্ষত থাকা লাভিলেনির সেই লাফটি অতিক্রম করেন দুপলান্তিস, ২০২০ ফেব্রুয়ারিতে। তখন তার বয়স ২০। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পরের পাঁচ বছরে নিজের রেকর্ডই ভেঙেছেন বারবার। সেটিও একবার দুবার নয়, একে একে ১৩ বার।

লাভিলেনির রেকর্ডটি ভাঙার এক সপ্তাহের কম ব্যবধানে ছুঁয়ে ফেলেন ৬.১৮ মিটার। এ যেন নিজের সঙ্গেই লড়াই দুপলান্তিসের। যদি প্রতি একবছরে বিশ্বরেকর্ড ভেঙেছেন গড়ে তিনবার করে।

দুপলান্তিস চলতি বছরেও বিশ্বরেকর্ড ভেঙেছেন তিনবার। শেষ হাঙ্গেরিয়ান গ্র্যান্ড প্রিক্সে পোল ভল্টে ৬.২৯ মিটারের লাফে নিজের ৬.১৭ মিটারের লাফটির রেকর্ডকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।

চলতি বছরে দুপলান্তিসের কাছাকাছি আসতে পেরেছেন ইমানুয়েলি কারালিস। সেটিও ৬.০৮ মিটার উচ্চতা ছুঁয়েছেন আগস্টে। এখনও বর্তমানের সবার চেয়ে ২০ সেন্টিমিটার উপরে আছেন দুপলান্তিস।

সুইডিশ অ্যাথলেট আরমান্ড দুপলান্তিসের ছবি, ওলিম্পিকের পুরস্কার অনুষ্ঠানে. Channel i News - চ্যানেল আই নিউজ
দুপলান্তিসের ২০২৪ প্যারিস অলিম্পিকে ৬.২৫ উচ্চতার বিশ্বরেকর্ড

টোকিওতে শুরু হয়েছে ২০২৫ বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। অংশ নেবেন ২৫ বর্ষী দুপলান্তিস। পারবেন ৬.৩০ মিটার ছুঁতে? আশা এখানে ছুঁয়ে ফেলবেন সেই উচ্চতা কিংবা তারও বেশি।

লুজিয়ানা স্টেট বিশ্ববিদ্যালয়ের ট্র্যাক অ্যান্ড ফিল্ড কোচ টড লেন বলেছেন, দুপলান্তিসের ভাই আন্দ্রেসকে অনুশীলনের সময় থেকেই তাকে চিনতাম। তার মতো বিশ্বের কেউই ভল্টের ময়দানে বেশি সময় কাটান না। দুপলান্তিসের মতো তার দুই ভাই ও এক বোন পেশাদার পোল ভল্টার। একইসঙ্গে বেড়ে ওঠা তাদের।

ক্রিকেট মাঠে দর্শকদের সাথে খেলোয়াড়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ
দুপলান্তিসের পোল ভল্ট-পরিবার

ছোট বোন জোহানা দুপলান্তিসকে নিয়ে বলেছেন, ‘যদি তার মনের ভেতর কিছু চলতে থাকে তা সে করেই ফেলে। আমরা সবাই বাড়ির পেছনে একসঙ্গে লাফাতাম। ওটাই আমাদের খেলার মাঠ ছিল। আমাদের বাবা আমাদের পোল ভোল্টের সাথে পরিচয় করিয়ে দেন। এরপর থেকে আমরা এটির প্রেমে পড়ে যাই। যা ডোমিনো ইফেক্টের মতোই।’

বয়সভিত্তিক রেকর্ডের হিসেবে দুপলান্তিসের রয়েছে অনন্য অর্জন। ৭ বছর বয়সে ২.৩৩। আটে ২.৮৯, নয়ে ৩.২০, দশে ৩.৮৬, এগারোতে ৩.৯১। ১২ বছর বয়সে তা ৩.৯৭। ১৭ বছর বয়সে ৫.৯০। ৬ মিটারের উচ্চতা তখন ছুঁতে না পারলেও ১৮ বছর বয়সে ৬.০৫ এর উচ্চতা ছুঁয়ে ফেলেন তিনি।

এবছরের জুনে গ্রান্ড প্রিক্সে বিশ্বরেকর্ডটির আগে স্টকহোমে ডায়মন্ড লিগে দুপলান্তিস পাড়ি দেন ৬.২৮ মিটার। যদিও উচ্চ, দীর্ঘ ও ট্রিপল জাম্পের বিশ্বরেকর্ডটি নব্বইয়ের দশকে গড়া। কিন্তু পোল ভোল্ট আলাদা, ১৯৯৪ সালের পরে ১৪ বার এটির বিশ্বরেকর্ড ভাঙা হয়েছে। যার ১৩ বারই করে দেখিয়েছেন দুপলান্তিস।

অ্যাথলেটের হাতে ট্রফি, পোল ভল্টে বিশ্ব রেকর্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ
৬.২৩ মিটার ছোঁয়ার পর দুপলান্তিস

অলিম্পিক ব্রোঞ্চ পদকজয়ী হলি ব্রাডশ বলেছেন, ‘যেসব আসরে দুপলান্তিস ৬.১০ মিটারের উপরে লাফিয়েছেন, তখনই তাকে থামানো উচিত। বিশ্বরেকর্ড যাতে ভাঙতে না পারেন।’

ব্রিটিশ রেকর্ডধারী সাবেক কেট রুনি বলেছেন, ‘তিনি যদি ৬.৩৫ মিটারের লাফ দিতেন। কিংবা ৬.১০ মিটারের লাফই দিতেন, তাহলে আর আকর্ষণ থাকতো না। তিনি পোল ভল্টকে রীতিমতো রোমাঞ্চে ধারণ করেছেন।’

এবারের বিশ্বচ্যম্পিয়নশিপে পোল ভল্টের বাছাই ১৩ সেপ্টেম্বর। অংশ নেবেন দুপলান্তিসসহ ১৮ অ্যাথলেট। যার ফাইনাল গড়াবে ১৫ সেপ্টেম্বর। দুপলান্তিসের দিকে চোখ সবার, হয়ত আরও এক সেন্টিমিটার অতিক্রম করে ফেলবেন!

Tags: আরমান্ড দুপলান্তিসপোল ভল্টলিড স্পোর্টসসার্জেই বাবকাসুইডেন
Previous Post

ডিএমটিসিএল কর্মচারীদের সার্ভিস রুল প্রণয়নের দাবি

Next Post

বাংলামোটরে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের মিছিল, আটক ৬

Next Post
নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ছবি, আটক ৬. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলামোটরে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের মিছিল, আটক ৬

বৃদ্ধ মানুষের হাত, হাঁটুতে হাত রেখে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা ৯৯ হাজারের উপরে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT