চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিএমটিসিএল কর্মচারীদের সার্ভিস রুল প্রণয়নের দাবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:43 অপরাহ্ন 12, সেপ্টেম্বর 2025
in বাংলাদেশ
A A
ডিএমটিসিএল কর্মচারীদের কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বচ্ছ সার্ভিস রুল প্রণয়নের দাবি জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মচারীরা। তাদের দাবি, খসড়া সার্ভিস রুলে প্রকল্পের অস্থায়ী কর্মচারিদের স্থায়ী করার জন্য একটি ‘বিতর্কিত বিশেষ বিধান’ রাখা হয়েছে, যা নিয়মিত কর্মচারীদের স্বার্থের পরিপন্থি।

এছাড়া এটি প্রচলিত আইন ও সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গেও সাংঘর্ষিক বলে মনে করছেন তারা। সবশেষ কর্মচারিদের পক্ষ থেকে ডিএমটিসিএল কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

কর্মচারীদের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। লিগ্যাল নোটিশে বলা হয়েছে, দেশের প্রচলিত আইন এবং সুপ্রিম কোর্টের রায়কে উপেক্ষা করে প্রকল্পে অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত জনবলকে স্থায়ী করার প্রতিবাদে ডিএমটিসিএলের স্থায়ী নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা ডিএমটিসিএল কর্তৃপক্ষ এবং ডিএমটিসিএল পরিচালনা পর্ষদকে লিগ্যাল নোটিশ দিয়েছেন।

কর্মচারীদের দাবি, বিভিন্ন সময়ে কর্তৃপক্ষ এবং ডিএমটিসিএল পরিচালনা পর্ষদকে বিষয়টি অবহিত করার পরও কেউ তোয়াক্কা করেনি। তারা মনে করছেন, এতে তাদের অধিকার খর্ব করে বঞ্চিত করা হচ্ছে, তাই লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে। যদি আইন বিরুদ্ধভাবে সুপারিশে নিয়োগপ্রাপ্ত প্রকল্পের নিয়োগ পাওয়া জনবলকে স্থায়ী করা হয়, তাহলে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলেও উল্লেখ করা হয়েছে লিগ্যাল নোটিশে।

জানা গেছে, ২০১৩ সালে ডিএমটিসিএল গঠিত হলেও কর্মচারীদের জন্য কোনো স্বতন্ত্র সার্ভিস রুল তৈরি হয়নি। সার্ভিস রুল না থাকায় তাদের মধ্যে তৈরি হয়েছে অসন্তোষ ও হতাশা। ২০১৯ সালে একটি খসড়া সার্ভিস রুল তৈরি করা হলেও প্রকল্পের জনবলের অদৃশ্য চাপের কারণে তা আলোর মুখ দেখেনি।

কর্মচারীরা জানান, এ বিষয়ে কর্তৃপক্ষের কাছে একাধিকবার স্মারকলিপি জমা দিয়েছেন তারা। তবে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পরে গতবছরের ১২ সেপ্টেম্বর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপদেষ্টা ডিএমটিসিএলকে দ্রুত সার্ভিস রুল প্রস্তুত ও অনুমোদনের নির্দেশ দেন। তবে সেই সময়সীমা পার হলেও সার্ভিস রুল প্রণয়ন করা হয়নি, ফলে কর্মচারীরা আন্দোলনে নামতে বাধ্য হন। বর্তমানে ডিএমটিসিএল কর্তৃপক্ষ এক মাসের মধ্যে সার্ভিস রুল প্রণয়নের আশ্বাস দেয়ায় আন্দোলন সাময়িকভাবে স্থগিত রয়েছে।

কর্মচারীদের অভিযোগ, খসড়া সার্ভিস রুলের একাদশ অধ্যায়ে একটি ‘বিশেষ বিধান’ যুক্ত করা হয়েছে। এ বিধান অনুযায়ী, প্রকল্পের অস্থায়ী কর্মচারীদের ডিএমটিসিএলের স্থায়ী জনবল কাঠামোতে অন্তর্ভুক্ত করার এবং প্রকল্পে যোগদানের তারিখ থেকে তাদের কার্যকাল গণনা করার সুযোগ দেয়া হয়েছে। নিয়মিত কর্মচারীদের মতে, এই বিধানটি অযৌক্তিক এবং প্রথা ও বিধিবিরোধী। তারা মনে করেন, এটি কার্যকর হলে সরাসরি নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের পদোন্নতির পথ রুদ্ধ হয়ে যাবে।

Previous Post

আগামী ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রেস সচিব

Next Post

দুপলান্তিসের পোল ভল্টে একক আধিপত্যের অধ্যায়

Next Post
সুইডিশ অ্যাথলেটের বিজয় উদযাপন, প্যাভিলিয়নে স্বর্ণপদক হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুপলান্তিসের পোল ভল্টে একক আধিপত্যের অধ্যায়

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ছবি, আটক ৬. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলামোটরে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের মিছিল, আটক ৬

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT