চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলামোটরে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের মিছিল, আটক ৬

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:47 অপরাহ্ন 12, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, অপরাধ
A A
নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ছবি, আটক ৬. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর বাংলামোটরে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভ-মিছিল করেছেন কার্যক্রম ‘নিষিদ্ধ’ ঘোষিত আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে ওই মিছিলের পর একটি বাইকসহ ছয়জনকে আটকের তথ্য দিয়েছে পুলিশ।

বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের (এনসিপি) সামনে জড়ো হয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের দিকে মিছিল নিয়ে যান আওয়ামী লীগ নেতাকর্মী ও অনুসারীরা।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, “হঠাৎ দেখি ‘হাজারখানেক’ লোক ‘শেখ হাসিনা, শেখ হাসিনা’ স্লোগান দিয়ে, জয়বাংলা স্লোগান দিয়ে বাংলামোটর থেকে বোরাক টাওয়ারের দিকে আসছে।

“মিছিলে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘হঠাও ইউনূস, বাঁচাও দেশ’ স্লোগান দিচ্ছিল তারা।”

ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, “বাংলামোটর থেকে আওয়ামী লীগের লোকজন মিছিল নিয়ে আসছিল। পুলিশ একটি বাইকসহ ছয়জনকে আটক করেছে।”

রাজধানীতে আওয়ামী লীগের মিছিল সম্পর্কে জানতে চাইলে ডিএমপির মুখপাত্র উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে রমনা, গুলশান থানা, দারুস সালাম ও মিরপুর পুলিশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৩০ সদস্যকে আটক করেছে।

তিনি বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ ঝটিকা মিছিল, নাশকতার পরিকল্পনা ও অর্থায়ন করছিল।

Tags: আটক ৬বাংলামোটর
Previous Post

দুপলান্তিসের পোল ভল্টে একক আধিপত্যের অধ্যায়

Next Post

জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা ৯৯ হাজারের উপরে

Next Post
বৃদ্ধ মানুষের হাত, হাঁটুতে হাত রেখে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা ৯৯ হাজারের উপরে

বিরতির পর জাকসুর ভোট গণনা শুরু হওয়ার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘক্ষণ বিরতির পর আবারো জাকসুর ভোট গণনা শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT