চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দীর্ঘক্ষণ বিরতির পর আবারো জাকসুর ভোট গণনা শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:21 অপরাহ্ন 12, সেপ্টেম্বর 2025
in - টপ লিড নিউজ, শিক্ষা
A A
বিরতির পর জাকসুর ভোট গণনা শুরু হওয়ার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘক্ষণ বিরতির পর আবারও জাকসুর ভোট গণনা শুরু হয়েছে বলে জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভিসি অধ্যাপক কামরুল আহসান।

শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার পর এ ভোট গণনা শুরু হয়।

এর আগে দীর্ঘক্ষণ বিরতি ছিল জাকসু নির্বাচনের ভোট গণনা কার্যক্রমে। ওএমআর নাকি ম্যানুয়াল, কোন পদ্ধতিতে ভোট গণনা হবে তা নিয়ে চলছে রির্টানিং কর্মকর্তাদের জরুরি সভা।

জরুরি এ সভা শেষে জানানো হবে সিদ্ধান্ত। ওএমআর পদ্ধতিতে গোনা না হলে, বাকি ৩টি হলের গণনা বন্ধ থাকবে। ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা নিয়ে ক্ষোভ জানিয়েছে শিক্ষার্থী এবং পদপ্রার্থীরাও।

বিকেলে জাকসু নির্বাচনে ভোট গণনা বর্জনের ঘোষণা দিয়ে নওয়াব ফয়জুন্নেসা হল কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা সুলতানা আকতার বলেন, এনালগ পদ্ধতিতে ভোট গণনা করলে তিন দিনেও ভোট গণনা শেষ হবে না।

সংবাদ সম্মেলনে এই শিক্ষক বলেন, ‘আমার সহকর্মীর (চারুকলার শিক্ষক জান্নাতুল ফেরদৌস) মৃত্যুর জন্য প্রশাসন দায়ী। যদি মেশিনে ভোট গণনা হত হয়তো আমরা আমাদের সহকর্মীকে হারাতাম না। গত তিন দিন ধরে আমরা অমানুষিক পরিশ্রম করে যাচ্ছি। আমাদের কি পরিবার নাই? শারীরিক মানসিক ক্লান্তি নেই?’

তিনি আরও বলেন ‘চারুকলা বিভাগের শিক্ষিকার মৃত্যুতে তার অন্য সহকর্মীরা ভেঙে পড়েছেন, যাদের মধ্যে অনেক রিটার্নিং ও পোলিং অফিসারও রয়েছেন। তারা এখন কীভাবে দায়িত্ব পালন করবেন? এভাবে এনালগ পদ্ধতিতে ভোট গণনা করলে তিন দিনেও ভোট গণনা শেষ হবে না। আমরা শিক্ষক, এসব আর মেনে নিতে পারছি না।’

এর আগে, গতকাল সকাল ৯ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ওএমআর পদ্ধতিতে গণনার কথা থাকলেও ছাত্রদলসহ কয়েকটি প্যানেলের আপত্তিতে তা ম্যানুয়ালি করা হয়।

এ কারণে নির্বাচনের প্রায় ২০ ঘণ্টা বেরিয়ে গেলেও হল সংসদের ভোট গণনা শেষ করতে পারেনি নির্বাচন কমিশন।

Tags: জাকসু নির্বাচন ২০২৫ভোট গণনা শুরু
Previous Post

জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা ৯৯ হাজারের উপরে

Next Post

চলন্ত ট্রেন থেকে লাফিয়ে আহত অভিনেত্রী

Next Post
অভিনেত্রী চলন্ত ট্রেন থেকে লাফিয়ে আহত, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

চলন্ত ট্রেন থেকে লাফিয়ে আহত অভিনেত্রী

জন লেননের হত্যাকারীর ছবি, পুলিশ হেফাজতে গ্রেফতার. Channel i News - চ্যানেল আই নিউজ

জন লেননের হত্যাকারীর প্যারোল আবারও খারিজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT