চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে ‘পাপ পুণ্য’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:12 অপরাহ্ন 07, জুন 2022
in বিনোদন
A A
চার নারী দর্শক ও এক পুরুষ পরিচালক সিনেমা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘পাপ পুণ্য’ ছবির একটি দৃশ্য

বাংলাদেশ ও উত্তর আমেরিকার পর এবার অস্টেলিয়াতে মুক্তি পাচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত গিয়াস উদ্দিন সেলিমের ছবি ‘পাপ পুণ্য’। দেশটিতে ছবিটির পরিবেশক বঙ্গজ ফিল্মস।

১ জুন প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে। এবার অস্ট্রেলিয়ার বাঙালি অধ্যুষিত শহরের সিনেমাহল গুলোতে পর্যায়ক্রমে মুক্তি পাবে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত এ ছবি।

“বঙ্গজ ফিল্মস” এর উদ্যোগে প্রথমবারের মত ‘হয়েটস’ এর ওয়েবসাইট থেকে সরাসরি বাংলাদেশি সিনেমার টিকেট বিক্রি হচ্ছে। সেটির অংশ হলো ‘পাপ পুণ্য’। সংশ্লিষ্টরা জানান, বিশ্বের প্রথমসারির সিনেমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ‘হয়েটস’ অন্যতম। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ৫০টিরও বেশি শহরে রয়েছে ‘হয়েটস’র শাখা।

ইতোমধ্যে ‘হয়েটস’র ওয়েব সাইটে শোভা পাচ্ছে ‘পাপ পুণ্য’র পোস্টার এবং ট্রেলার। সেখানে টিকেট কেনার ক্ষেত্রে ডাইন এন্ড ডিস্কভার এবং প্যারেন্ট ভাউচারও ব্যবহার করা যাবে। আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে ‘বঙ্গজ ফিল্মস’র ওয়েবসাইটে।

‘বঙ্গজ ফিল্মস’ এর প্রতিষ্ঠাতা তানিম মান্নান বলেন, ১ জুন ‘পাপ পুণ্য’র প্রিমিয়ার শো আয়োজন করি। সেখানে আমন্ত্রিত দর্শক ‘পাপ পুণ্য’ দেখে মুগ্ধ হন। বিশেষ করে বহুবছর পর আমরা মৌলিক গল্পের বাংলা সিনেমা পেয়েছি, যার শেষটা সবাইকে চমকে দিয়েছে। অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশিদের নিকটস্থ সিনেমাহলে এসে সিনেমাটি উপভোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি।

‘পাপ পুণ্য’তে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, সিয়াম আহমেদ, ফজলুর রহমান বাবু, মামুনুর রশিদ শাহনাজ সুমি, চুমকি, গাউসুল আলম শাওন প্রমুখ।

২০১৬ থেকে অস্ট্রেলিয়াতে নিয়মিতভাবে বাংলা চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে আসছে “বঙ্গজ ফিল্মস”। প্রতিষ্ঠানটি জানায়, এখন পর্যন্ত দুই বাংলা থেকে ৩২ টি বাংলা সিনেমার প্রদর্শন করেছে তারা। তবে এই আয়োজনগুলো হয়ে আসছে প্রাইভেট স্ক্রিনিং পদ্ধতিতে যেখানে ‘হয়েটস’র ওয়েবসাইটে বাংলা সিনেমার টিকেট কেনা যেত না এবং অন্যকোন টিকেটিং ওয়েবসাইটের মাধ্যমে কিনতে হতী।

Tags: আফসানা মিমিগাউসুল আলম শাওনগিয়াস উদ্দিন সেলিমচঞ্চল চৌধুরীচঞ্চল চৌধুরীচুমকিফজলুর রহমান বাবুলিড বিনোদনসিয়ামসিয়াম আহমেদ
Previous Post

ডি মারিয়া নাকি রাফিনহা, কে আসছেন বার্সায়?

Next Post

দাম কমাতে উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বিনিয়োগের জন্য আহ্বান জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দাম কমাতে উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

সালমানের নিরাপত্তা জন্য নিরাপত্তা কর্মীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সালমানের নিরাপত্তা জোরদার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT