চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দাম কমাতে উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

নীলাদ্রি শেখর by নীলাদ্রি শেখর
2:21 অপরাহ্ন 07, জুন 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বিনিয়োগের জন্য আহ্বান জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব পরিস্থিতির কারণে জিনিসপত্রের দাম আরোও বাড়ার আশঙ্কা প্রকাশ করে, দেশে উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার ঐতিহাসিক ৬ দফা দিবসে আওয়ামী লীগের আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে পোশাক শিল্পখাতে অস্থিতিশীলতা সৃষ্টির কারণে যদি রপ্তানি বন্ধ হয়ে যায় তাহলে সব হারাতে হবে।

ছয় দফা দিবস স্মরণ করে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। গণভবন থেকে আলোচনা সভায় অনলাইনে যুক্ত হন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এসব বলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত ৬৬’র ছয়দফা আন্দোলন স্ফুলিঙ্গের মতো সারা দেশে ছড়িয়ে পড়ে। ৬ দফার মধ্য দিয়েই বাংলার স্বাধীনতা আর স্বাধিকার আন্দোলন নতুন মাত্রা অর্জন করে।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই দেশে স্থিতিশীলতা রয়েছে, গণতান্ত্রিক ধারা অব্যাহত রয়েছে, উন্নয়ন হচ্ছে।

এর আগে, ঐতিহাসিক ৬ দফা দিবসের সকালে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। আওয়ামী লীগ ছাড়াও দলের বিভিন্ন সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠন শ্রদ্ধা জানায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে।

 

Tags: ৬ দফাছয় দফা দিবসদামদ্রব্যমূল্যনিত্যপণ্যপ্রধানমন্ত্রীবাংলাদেশ আওয়ামী লীগশেখ হাসিনা
Previous Post

এবার অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে ‘পাপ পুণ্য’

Next Post

সালমানের নিরাপত্তা জোরদার

Next Post
সালমানের নিরাপত্তা জন্য নিরাপত্তা কর্মীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সালমানের নিরাপত্তা জোরদার

বিএনপি

বৃহস্পতিবার বিএনপির বিক্ষোভ সমাবেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT