চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডি মারিয়া নাকি রাফিনহা, কে আসছেন বার্সায়?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:11 অপরাহ্ন 07, জুন 2022
in ফুটবল, স্পোর্টস
A A
ডি মারিয়া ফুটবল খেলছেন, উচ্ছ্বাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দিন যত গড়াচ্ছে বার্সায় উসমানে ডেম্বেলের বিদায়ঘণ্টা তত তীব্র হচ্ছে। ডেম্বেলে অধ্যায়ের ইতি টেনে নতুন মৌসুমের জন্য দল গড়ার এটাই মোক্ষম সময়, এমন ধরে এগোচ্ছেন কোচ জাভি হার্নান্দেজ। লিডস ইউনাইটেড উইঙ্গার রাফিনহাকে আগ্রহের কেন্দ্রে রেখেছেন। কিন্তু বার্সার বাজে আর্থিক অবস্থার বাজারে ইউনাইটেড আকাশচুম্বী দাম হাঁকানোয় ভেস্তে যেতে পারে পরিকল্পনা। বিকল্প ভাবনাও তাই রাখতে হচ্ছে বার্সাকে। অভিজ্ঞ আর্জেন্টাইন উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়ার দিকে সেজন্যই চোখ কাতালানদের।

চলতি জুনে ডেম্বেলের সাথে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে বার্সার। ফরাসি তারকাকে দলে টানতে ওঁত পেতে আছে চেলসি ও পিএসজি। এই চলে যাওয়ার খবরে হাহুতাশ নেই বার্সার। বরং উপযুক্ত কাউকে দলে টানার চেষ্টায় তারা। সমস্যা হল ক্লাবটির চাওয়া ও পাওয়ার মাঝে বাধা হয়ে দাঁড়ায় বর্তমান আর্থিক দীনতা।

এই যেমন ব্রাজিলিয়ান ২৫ বর্ষী রাফিনহাকে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে যুক্ত করতে চাচ্ছে বার্সা। লিডস সেটা বুঝে দাম হাঁকিয়ে বসে আছে ৭০ মিলিয়ন ইউরো। এমুহূর্তে এত অর্থের জোগান দেয়া কঠিনই বার্সার জন্য।

অবশ্য হাতে বিকল্পও রয়েছে জাভির। মৌসুম শেষে পিএসজি ছেড়েছেন ৩৪ বর্ষী ডি মারিয়া। বয়স বাড়লেও ধার কমেনি তার খেলায়। এখনো প্রতিপক্ষের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ান আর্জেন্টাইন তারকা। বার্সা সেটাই পেতে চাচ্ছে।

সমস্যা একটাই, বয়স বেশি হওয়ায় লম্বা সময় ডি মারিয়ার সার্ভিস পাবে না বার্সা। সেটাও ভাবাচ্ছে জাভিকে। অঙ্ক কষে ফুটবলার দলে টানলে আপাতত ডেম্বেলের সেরা বিকল্প হতে পারেন ডি মারিয়া। তাকে পেতে যদিও লড়াইয়ে নামতে হবে জাভিকে। জুভেন্টাস এরইমধ্যে বেশ কয়েকবার এ আর্জেন্টাইনের সাথে কথা চালাচালি করেছে। তাই ফাঁকা মাঠে গোল দেয়া সুযোগ নেই জাভির।

Tags: জাভিডি মারিয়াডেম্বেলেবার্সালিড স্পোর্টস
Previous Post

টাঙ্গাইলে দৃষ্টিনন্দন অডিটোরিয়াম

Next Post

এবার অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে ‘পাপ পুণ্য’

Next Post
চার নারী দর্শক ও এক পুরুষ পরিচালক সিনেমা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে ‘পাপ পুণ্য’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বিনিয়োগের জন্য আহ্বান জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দাম কমাতে উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT