চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তান সাড়ে চারশ’র ফলোঅন টপকে হারল মাত্র ৮ ওভারে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:45 অপরাহ্ন 06, জানুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা উল্লাসে ভাসছে, পাকিস্তানকে সাড়ে চারশ’র বেশি রানে হারিয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বিতীয় টেস্টে সাউথ আফ্রিকার রানের পাহাড়ে চাপা পড়েছিল পাকিস্তান। প্রোটিয়াদের ৬১৫ রানের জবাবে প্রথম ইনিংসে ১৯৪ রানে অলআউট হয়ে প্রায় সাড়ে চারশ রানের ফলোঅনে পড়েছিল শান মাসুদের দল। সেই রান টপকে স্বাগতিকদের জয়ের জন্য ৫৮ রানের লক্ষ্য দিয়েছিল সফরকারীরা। কোনো উইকেট না হারিয়ে জিতে গেছে সাউথ আফ্রিকা।

ফলোঅনের পর পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে বড় রানে সাহায্য করেছেন অধিনায়ক শান মাসুদ। তার ১৪৫ রানের ইনিংস এবং বাবর আজমের ৮১ রানে আগে ২০৫ রানের ওপেনিং জুটি গড়েছিলেন দুজনে। পরে সালমান আলী আঘা ও মোহাম্মদ রিজওয়ানের ৪৮ ও ৪১ রানের ছোট দুটি ক্যামিওতে ইনিংস হার পার করে দলটি।

রিটায়ার্ড অ্যাবসেন্ট হয়ে ব্যাট করতে পারেননি সাইম আইয়ুব। শেষপর্যন্ত পাকিস্তান ৪৭৮ রান করে দ্বিতীয় ইনিংসে। প্রোটিয়াদের জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৫৮ রানের। কোনো উইকেট না হারিয়ে ৭.১ ওভারে সেই রান টপকে গেছেন দুই ওপেনার ডেভিড বেডিংহ্যাম ও এইডেন মার্করাম। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন রায়ান রিকেলটন।

তৃতীয় দিন শেষে ২১৩ রান করা দলটির হাতে ছিল ৯ উইকেট। ২০৮ রানে পিছিয়ে ছিল সফরকারীরা। চতুর্থ দিন ওই রানের সাথে আরও ২৬৫ রান যোগ করতে পারে পাকিস্তান। অধিনায়ক শান মাসুদের ১৪৫ রানে আউটের পর বেশিক্ষণ খেলতে পারেনি দলটি।

দ্বিতীয় ইনিংসে প্রোটিয়াদের কাগিসো রাবাদা, কেশভ মহারাজ ৩টি করে উইকেট নিয়েছেন। মার্কো জানসেন নিয়েছেন ২টি এবং অভিষিক্ত কিয়ানা মাপাখা একটি উইকেট নিয়েছেন।

ওপেনার রায়ান রিকেলটনের ২৫৯ রান, অধিনায়ক টেম্বা বাভুমার ১০৬ এবং কাইল ভেরেইন্নের ১০০ রানের সুবাদে প্রথম ইনিংসে ৬১৫ রানে পৌঁছায় সাউথ আফ্রিকা। ওই ইনিংসে পাকিস্তান পেসার মোহাম্মাদ আব্বাস ও স্পিনার সালমান আলী আঘা ৩টি করে উইকেট নেন। পেসার মীর হামজা ও খুররাম শাহজাদ ২টি করে উইকেট নিয়েছিলেন।

জবাবে বাবর আজমের ৫৮ ও মোহাম্মদ রিজওয়ানের ৪৬ রানে ভর করে প্রথম ইনিংসে ১৯৪ রানে থেমেছিল পাকিস্তান। কাগিসো রাবাদার ৩ উইকেটের পর অভিষিক্ত কেয়ানা মাপাখা ও কেশভ মহারাজ ২টি করে উইকেট নেন।

Tags: পাকিস্তানবাবরমহারাজরাবাদাশানসাউথ আফ্রিকা
Previous Post

ডিবিতে আয়নাঘর ও ভাতের হোটেল বলে কিছু থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

Next Post

খরচ কমাতে একদিনে স্থানীয় সরকার নির্বাচন করার প্রস্তাব দেবে সংস্কার কমিশন

Next Post
শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, সংবাদ সংক্রান্ত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

খরচ কমাতে একদিনে স্থানীয় সরকার নির্বাচন করার প্রস্তাব দেবে সংস্কার কমিশন

তামিম ইকবাল ব্যাট হাতে উদযাপন করছেন, বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

তামিম ঝড়ে জয়ে ফিরল বরিশাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT