স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ডিবিতে আয়নাঘর ও ভাতের হোটেল বলে কিছু থাকবে না। তিনি জানিয়েছেন, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অব্যাহতি পাওয়া এসআই’রা সড়কেও বিশৃঙ্খলা করছেন। বাংলাদেশে অবস্থানরত অবৈধ বাসিন্দাদের বিষয়ে ৩১শে জানুয়ারির পর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।








