চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিম ঝড়ে জয়ে ফিরল বরিশাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:01 অপরাহ্ন 06, জানুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
তামিম ইকবাল ব্যাট হাতে উদযাপন করছেন, বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট থেকে: দুর্বার রাজশাহীকে হারিয়ে মিরপুরে আসর শুরু করেছিল ফরচুন বরিশাল। দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে হেরে যায় তারা। সিলেটে এসে নিজেদের প্রথম ম্যাচে ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন তামিম ইকবাল। তার ঝড়ো ব্যাটিংয়ে সেই রাজশাহীকে ৭ উইকেটে হারিয়ে জয়ে ফিরেছে গতআসরের চ্যাম্পিয়ন দলটি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে রাজশাহীকে আগে ব্যাটে পাঠায় বরিশাল। নির্ধারিত ওভার শেষে ৪ উইকেটে ১৬৮ রান করে রাজশাহী। জবাবে নেমে ১৭.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে বরিশাল।

আগে ব্যাটে নামা রাজশাহীর ব্যাটাররা রান পেলেও ইনিংস বড় করতে পারেননি। সর্বোচ্চ ৩৯ রান করেন এনামুল হক বিজয়। ৩৫ বলের ইনিংসে ছিল ৫টি চারের মার। তিনটি করে চার ও ছক্কায় ২৭ বলে ৩৮ রান করেন জিসান আলম। ইয়াসির আলি রাব্বি দুটি চার ও তিন ছক্কায় ২৩ বলে ৩৭ রান করেন। ওপেনার মোহাম্মদ হারিসের ব্যাট থেকে আসে ১৬ বলে ২২ রান। শেষদিকে আকবর আলী ৯ বলে ১৫ রান করেন।

বরিশালের হয়ে শাহীন শাহ আফ্রিদি ২০ রান খরচায় ২ উইকেট নেন। তানভীর ইসলাম ও ফাহিম আশরাফ নেন একটি করে উইকেট।

জবাবে বরিশালের শুরুটা ভালো হয়নি। ১২ রানে প্রথম উইকেট হারায় দলটি। একপ্রান্ত আগলে রাখেন তামিম ইকবাল। মাঝে দুটি উইকেট হারায় বরিশাল। কাইল মেয়ার্স ১১ বলে ২৪ রানে ফিরে যান। আলো ছড়াতে ব্যর্থ হন তাওহীদ হৃদয়। ১৪ বলে ১৩ রান করে আউট হন। পরে মুশফিকুর রহিমকে নিয়ে বরিশালকে জয়ের বন্দরে পৌঁছান তামিম।

তামিম ইকবাল ৪৮ বলে ৮৬ রানে অপরাজিত থাকেন। টাইগার তারকার ইনিংসে ছিল ১১ চার ও ৩ ছক্কার মার। ২৪ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন মুশফিকুর রহিম। তার ইনিংসে ছিল চারটি চার ও একটি ছক্কার মার।

রাজশাহীর হয়ে মোহর শেখ দুটি উইকেট নেন। জিসান আলম নেন এক উইকেট।

Tags: তামিমবরিশালবিপিএল ২০২৫রাজশাহীলিড স্পোর্টসসিলেট
Previous Post

খরচ কমাতে একদিনে স্থানীয় সরকার নির্বাচন করার প্রস্তাব দেবে সংস্কার কমিশন

Next Post

উদ্বেগজনক ‘ভুয়া পর্নোগ্রাফির’ ঝুঁকিতে নারী রাজনীতিবিদরা!

Next Post
একজন ব্যক্তির হাতে স্মার্টফোনে অশ্লীল ছবি দেখা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

উদ্বেগজনক 'ভুয়া পর্নোগ্রাফির' ঝুঁকিতে নারী রাজনীতিবিদরা!

ইসলামিক বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের ছবি, সুন্দর পরিবেশ সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

গুচ্ছ ইস্যুতে ইবি শিক্ষার্থীদের পাল্টা-পাল্টি অবস্থান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT