চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উদ্বেগজনক ‘ভুয়া পর্নোগ্রাফির’ ঝুঁকিতে নারী রাজনীতিবিদরা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:01 অপরাহ্ন 06, জানুয়ারি 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক, তথ্যপ্রযুক্তি
A A
একজন ব্যক্তির হাতে স্মার্টফোনে অশ্লীল ছবি দেখা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ইতালি, ব্রিটেন কিংবা পাকিস্তান পর্যন্ত, এক কথায় বিশ্বজুড়ে নারী রাজনীতিবিদরা ক্রমবর্ধমানভাবে এআই-জেনারেটেড ডিপফেক পর্নোগ্রাফি বা ভুয়া যৌনতাপূর্ণ চিত্রের শিকার হচ্ছেন। নারী রাজনীতিবিদদের জন্য এটি উদ্বেগজনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সোমবার (৬ জানুয়ারি) এএফপি প্রতিবেদন সূত্রে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এর প্রতিবেদনে বলা হয়, এমন পরিস্থিতিতে জনজীবনে বা স্বাভাবিক জীবনে নারীদের অংশগ্রহণ হুমকির মুখে ফেলেছে৷

এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, সস্তা কৃত্রিম বুদ্ধিমত্তার সরঞ্জামগুলো বিস্তারের পাশাপাশি ডিজিটাল ফটো অ্যাপগুলো এর জন্য দায়ী। এই অ্যাপগুলোর মাধ্যমে খুব সহজে নারীদের পোশাক খোলে দেয়। আর এসব অ-সম্মতিমূলক ডিপফেকের একটি অনলাইন প্লাটফর্ম বিশ্বব্যাপী প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা করছে।

গবেষকরা বলছেন, এসব চিত্র জনসাধারণের সামনে নারীদের সুনামকে কলঙ্কিত করছে। এছাড়া তাদের কেরিয়ারকে বিপন্ন করার জন্য, জনগণের আস্থাকে ক্ষুণ্ন করার জন্য এবং ব্ল্যাকমেল বা হয়রানির মতো পরিস্থিতি তৈরি করতে এটিকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রে একটি ডিসইনফরমেশন রিসার্চ গ্রুপ ‘আমেরিকান সানলাইট প্রজেক্ট’ পর্নোগ্রাফিক সাইটজুড়ে কংগ্রেসের ২৬ জন সদস্যকে চিত্রিত করে ডিপফেক সামগ্রীর ৩৫ হাজারেরও বেশি ঘটনা চিহ্নিত করেছে, যার মধ্যে ২৫ জনই নারী।

সাইবার নিরাপত্তা বিশ্লেষণ ও প্রযুক্তি কেন্দ্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ
গত মাসে সংস্থাটির প্রকাশিত একটি সমীক্ষায় দেখা গেছে, কংগ্রেসের ছয়জনের মধ্যে একজন নারী এই ধরনের এআই-দিয়ে তৈরি চিত্রের শিকার হয়েছেন।

এএসপি’র প্রধান নির্বাহী নিনা জানকোভিজ বলেন, নারী আইনপ্রণেতারা এআই-জেনারেটেড ডিপফেক পর্নোগ্রাফি দ্বারা উদ্বেগজনক হারে লক্ষ্যবস্তু হচ্ছেন। এটি কেবল একটি প্রযুক্তিগত সমস্যা নয়, এটি নেতৃত্ব এবং গণতন্ত্রে নারীদের উপর সরাসরি আক্রমণও বটে।

এএসপি ছবিতে চিত্রিত ভূক্তভোগী নারী আইনপ্রণেতাদের নাম প্রকাশ করেনি। তবে তাদের অফিসগুলোতে ব্যক্তিগতভাবে অবহিত করা হয়েছে বলেও উল্লেখ করেন।

Previous Post

তামিম ঝড়ে জয়ে ফিরল বরিশাল

Next Post

গুচ্ছ ইস্যুতে ইবি শিক্ষার্থীদের পাল্টা-পাল্টি অবস্থান

Next Post
ইসলামিক বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের ছবি, সুন্দর পরিবেশ সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

গুচ্ছ ইস্যুতে ইবি শিক্ষার্থীদের পাল্টা-পাল্টি অবস্থান

জবি প্রক্টরের উপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের আলোচনা ও প্রতিবাদ সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

তাঁতিবাজার মোড়ে জবি প্রক্টরের উপর হামলা, শিক্ষার্থীদের প্রতিবাদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT