চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের আগে নতুন অধিনায়ক পাচ্ছে পাকিস্তান?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:39 অপরাহ্ন 25, মার্চ 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
পাকিস্তান ক্রিকেট অধিনায়ক বিশ্বকাপের জন্য প্রস্তুত, ট্রেনিংয়ে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে চলা টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তান ক্রিকেটে আসতে পারে বড় পরিবর্তন। বদলে যেতে পারে অধিনায়কও। ওয়ানডে বিশ্বকাপের পর তিন ফরম্যাটে নেতৃত্বে থাকা বাবর আজমকে সরিয়ে টি-টুয়েন্টিতে অধিনায়ক করা হয় শাহিন শাহ আফ্রিদিকে। বিশ্বকাপের আগে অধিনায়কত্ব হারাতে পারেন ২৩ বর্ষী পেসার।

গতবছর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে আশানুরূপ পারফরম্যান্স দেখাতে পারেনি পাকিস্তান। তখন বাবরের জায়গায় টেস্ট দলের দায়িত্ব পান শান মাসুদ, টি-টুয়েন্টিতে আফ্রিদি। বাঁহাতি পেসারের অধীনে পাকিস্তান খেলেছে একটি সিরিজ। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ৪-১ ব্যবধানে হারে আফ্রিদির দল।

পিএসএলে আগের দুই মৌসুমে লাহোর কালান্দার্সকে শিরোপা জেতানো আফ্রিদির দল এবার তেমন কিছুই করতে পারেনি। আসরে কেবল এক ম্যাচে জয় পেয়েছে। এমন বাস্তবতায় পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি ইঙ্গিত দিয়েছেন নেতৃতে পরিবর্তনের।

‘আমিও জানি না, অধিনায়ক কে হবেন। শাহিন আফ্রিদি থাকবেন নাকি নতুন অধিনায়ক আসবেন, তা নির্ধারিত হবে ফিটনেস ক্যাম্পের পর। ওই ক্যাম্পের পর বেশকিছু প্রযুক্তিগত বিষয় রয়েছে, যা আমরা বিবেচনা করবো। আমরা দীর্ঘমেয়াদি সমাধান চাই। আমরা নতুন অধিনায়কে আস্থা রাখতে চাই যেন একটি ম্যাচ হেরে যাওয়ার কারণে অধিনায়ক পরিবর্তন করা না হয়।’

সোমবার ১০ দিনের সেনাবাহিনীর ট্রেনিংয়ে যাবেন পাকিস্তানের ২৭ ক্রিকেটার। ক্যাম্প শেষ করে আসলে নতুন অধিনায়কের নাম জানাবে পিসিবি। রোববার ৭ সদস্যের নতুন নির্বাচক কমিটি গঠন করেছে পিসিবি। তারাই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

Tags: আফ্রিদিপাকিস্তানপিসিবিবাবর আজমমহসিন নকভিলিড স্পোর্টস
Previous Post

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুটানের রাজার বৈঠক, তিনটি সমঝোতা স্মারক সই

Next Post

স্বাধীনতা দিবসে ‘দুঃসাহসী খোকা’র ওয়ার্ল্ড প্রিমিয়ার

Next Post
বাংলাদেশি সিনেমা দুঃসাহসী খোকা এর পোস্টার, প্রধান চরিত্রের ছবি সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাধীনতা দিবসে ‘দুঃসাহসী খোকা’র ওয়ার্ল্ড প্রিমিয়ার

বাংলাদেশ ও ভারতের পতাকা উড়ছে, বন্ধুত্ব ও সহযোগিতার প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

আমাদের পক্ষে কি আদৌ ভারত বর্জন সম্ভব?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT