চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাধীনতা দিবসে ‘দুঃসাহসী খোকা’র ওয়ার্ল্ড প্রিমিয়ার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:09 অপরাহ্ন 25, মার্চ 2024
in বিনোদন
A A
বাংলাদেশি সিনেমা দুঃসাহসী খোকা এর পোস্টার, প্রধান চরিত্রের ছবি সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ডাক দিয়েছিলেন। এরপর ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়। দিবসটিকে কেন্দ্র করে দিনভর বিশেষ অনুষ্ঠান প্রচার করবে চ্যানেল আই।

সেই ধারাবাহিকতায় এবারের স্বাধীনতা দিবসের দুপুরে চ্যানেল আই ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার করতে যাচ্ছে মুশফিকুর রহমান গুলজার পরিচালিত বহুল আলোচিত ছবি ‘দুঃসাহসী খোকা’। মঙ্গলবার (২৬ মার্চ) দুপুর ১টা ৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় সিনেমাটি দেখতে পারবেন দর্শক।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে একাধিক ছবি নির্মিত হলেও নির্দিষ্টভাবে তার কৈশোরকাল উঠে আসেনি রুপালি পর্দায়। তবে গুলজার তুলে এই ছবির মাধ্যমে তুলে ধরেছেন মহান এই নেতার কৈশোরকাল। জন্ম থেকে কৈশোর ও যৌবনের (১৯২০-১৯৩৮) এই সময়ের শেখ মুজিবকে নিয়ে তিনি নির্মাণ করেন ‘দুঃসাহসী খোকা’।

কেন এই প্রেক্ষাপট নিয়ে চলচ্চিত্র? চ্যানেল আই অনলাইনকে এক সাক্ষাৎকারে গুলজার বলেছিলেন, বঙ্গবন্ধুর মতো মহান পুরুষ ও নেতা আমাদের নেই। খুব ছোট থেকে তার প্রতি আবেগ কাজ করতো। তার বিশাল জীবন নিয়ে চলচ্চিত্র করতে না পারলেও কিশোর বয়সকে তুলে ধরেছি। বঙ্গবন্ধুর সামাজিক মূল্যবোধ, মানবিক দিক, সাংগঠনিক দক্ষতা আমাকে আকর্ষণ করেছে।

বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন সৌম্য জ্যোতি। এছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, গোলাম ফরিদা ছন্দা, মাহমুদা মাহা, আমান রেজা, জয়ন্ত চট্টোপাধ্যায়, ফজলুর রহমান বাবু, শফিউল আলম বাবু, জাহিদ হোসেন শোভন, এলিনা শাম্মী প্রমুখ।

Tags: আমান রেজাএলিনা শাম্মীওয়ার্ল্ড টিভি প্রিমিয়ারওয়ার্ল্ড প্রিমিয়ারগোলাম ফরিদা ছন্দাজয়ন্ত চট্টোপাধ্যায়দুঃসাহসী খোকাফজলুর রহমান বাবুলিড বিনোদনলুৎফর রহমান জর্জশফিউল আলম বাবুসিনেমাসৌম জ্যোতিস্বাধীনতা দিবস
Previous Post

বিশ্বকাপের আগে নতুন অধিনায়ক পাচ্ছে পাকিস্তান?

Next Post

আমাদের পক্ষে কি আদৌ ভারত বর্জন সম্ভব?

Next Post
বাংলাদেশ ও ভারতের পতাকা উড়ছে, বন্ধুত্ব ও সহযোগিতার প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

আমাদের পক্ষে কি আদৌ ভারত বর্জন সম্ভব?

তাপসী ও তার পাত্রের ছবি, গোপনে বিয়ের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

চুপিসারে বিয়ে সারলেন তাপসী, পাত্র কে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT