চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুটানের রাজার বৈঠক, তিনটি সমঝোতা স্মারক সই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:29 অপরাহ্ন 25, মার্চ 2024
in বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রীর সঙ্গে ভুটানের রাজার বৈঠক, তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষর. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন সফররত ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিমুল হলে অনুষ্ঠিত হয় এই বৈঠক। বৈঠক শেষে দু’দেশের মধ্যে তিনটি সমঝোতা স্মারক সই হয়েছে এবং একটি সমঝোতা নবায়ন হয়েছে

সোমবার (২৫ মার্চ) দুপুর ১টার দিকে ভুটানের রাজা রাজধানীর তেঁজগাওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এলে টাইগার গেটে তাকে ফুলেল শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের শিমুল হলে একান্ত বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সফররত ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। এরপরে দু’দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। দ্বিপাক্ষিক বৈঠক শেষে দু’দেশের মধ্যে তিনটি সমঝোতা স্মারক সই হয়েছে এবং একটি সমঝোতা নবায়ন হয়েছে বলে প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে জানা গেছে।

এর আগে আজ সকাল ১০টার দিকে একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ভুটানের রাজা ও তার সফরসঙ্গীরা। বিমানবন্দরে ভুটানের রাজাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সময় তাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়।

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, ২৫ থেকে ২৮ মার্চ পর্যন্ত ভুটানের রাজা আমাদের স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন। রাজার সফরসঙ্গী হিসেবে আছেন ভুটানের রানী, পরিবারের সদস্যবৃন্দ, মন্ত্রীগণ ও পদস্থ কর্মকর্তারা।

Tags: বাংলাদেশ-ভুটান
Previous Post

কিশোরগঞ্জে মালামাল ভর্তি চলন্ত পিকআপে আগুন

Next Post

বিশ্বকাপের আগে নতুন অধিনায়ক পাচ্ছে পাকিস্তান?

Next Post
পাকিস্তান ক্রিকেট অধিনায়ক বিশ্বকাপের জন্য প্রস্তুত, ট্রেনিংয়ে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের আগে নতুন অধিনায়ক পাচ্ছে পাকিস্তান?

বাংলাদেশি সিনেমা দুঃসাহসী খোকা এর পোস্টার, প্রধান চরিত্রের ছবি সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাধীনতা দিবসে ‘দুঃসাহসী খোকা’র ওয়ার্ল্ড প্রিমিয়ার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT