চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিক নজরুল ইসলামকে হয়রানি বন্ধের আহ্বান ওক্যাবের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:12 অপরাহ্ন 05, মে 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ওক্যাবের লোগো, বাংলাদেশে সাংবাদিক অধিকার ও মানবাধিকার সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সংগঠন ওভারসিজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ওক্যাব) সাংবাদিক নজরুল ইসলামকে চীন সফরে যেতে বাধা দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

সংগঠনটি জানায়, গত ৩ মে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ কোনো স্পষ্ট কারণ না দেখিয়ে তাকে ভ্রমণে বাধা দেয়।

নজরুল ইসলাম জার্মান সংবাদ সংস্থা ডিপিএ’র প্রতিনিধি এবং বর্তমানে ওক্যাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার (৫ মে) ওক্যাব এক বিবৃতিতে এ ঘটনাকে অযৌক্তিক, অপ্রত্যাশিত এবং নাগরিকের মৌলিক ভ্রমণ অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে এটি সাংবাদিকদের মধ্যে ভীতি ও অনিশ্চয়তা সৃষ্টির চেষ্টা বলেও মন্তব্য করেছে সংগঠনটি।

বিবৃতিতে আরও বলা হয়, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের দিনেই এ ঘটনা ঘটেছে, যা অত্যন্ত দুঃখজনক।

ওক্যাব সরকারের প্রতি কয়েকটি দাবি জানিয়েছে। এগুলো হলো সাংবাদিকদের শারীরিক নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলার ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করা, বিনা অভিযোগে আটক সাংবাদিকদের মুক্তি দেওয়া, শতাধিক সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা ‘অসামঞ্জস্যপূর্ণ’ মামলাগুলো প্রত্যাহার করা, মতপ্রকাশের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতায় বাধা সৃষ্টি করে এমন আইন সংস্কার বা বাতিল করা, গণমাধ্যমকর্মীদের সাইবার নিরাপত্তা জোরদার, গণমাধ্যম সচেতনতা বৃদ্ধি এবং স্বতন্ত্র ফ্যাক্ট-চেকিং উদ্যোগকে সমর্থন দেওয়া।

নজরুল ইসলামের ব্যক্তিগত বর্ণনা অনুযায়ী, তিনি ৩ মে চীন যাওয়ার জন্য বোর্ডিং পাস সংগ্রহ করার পর ইমিগ্রেশন পুলিশ তাকে আলাদা করে জিজ্ঞাসাবাদ করে। পরে তাকে জানানো হয়, ‘নিরাপত্তা সংস্থার ক্লিয়ারেন্স না থাকায়’ তিনি ভ্রমণ করতে পারবেন না।

একটি ফেসবুক পোস্টে নজরুল ইসলাম দাবি করেন, ভ্রমণে বাধা দেওয়ার কোনো গ্রহণযোগ্য কারণ ইমিগ্রেশন কর্তৃপক্ষ দেখাতে পারেনি।

ওক্যাব অবিলম্বে ঘটনার ব্যাখ্যা দিতে এবং সাংবাদিকদের অধিকার ক্ষুণ্ন করে এমন কর্মকাণ্ড বন্ধে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

Tags: ওক্যাবওভারসিজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ
Previous Post

বিজেপির জয়ে কেন ট্রেন্ডিংয়ে উঠে এলেন মেসি?

Next Post

ভবিষ্যতে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের কৌশল ঠিক করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক: পল কাপুর

Next Post
সাধারণ মানুষ ও আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে পল কাপুরের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভবিষ্যতে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের কৌশল ঠিক করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক: পল কাপুর

সরকারের মানবিক সহায়তা কর্মসূচি নিয়ে আলোচনা চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

হাওরাঞ্চলের কৃষকদের জন্য ৩ মাসের মানবিক সহায়তা কর্মসূচি চালু করেছে সরকার: ত্রাণমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT