চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজেপির জয়ে কেন ট্রেন্ডিংয়ে উঠে এলেন মেসি?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:02 অপরাহ্ন 05, মে 2026
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি ভারতের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন, জনসমাগমের মাঝে দেখা যায়।. Channel i News - চ্যানেল আই নিউজ

মমতা ব্যানার্জীর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের সাম্প্রতিক নির্বাচনী পরাজয়ের পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও সামাজিক আলোচনায় নতুন করে উঠে এসেছে লিওনেল মেসির নাম। সামাজিক যোগাযোগ মাধ্যেম নেটিজেনরা মজার ছলে মেসিকে ‘বিজেপির এজেন্ট’ বলছেন। পেছনে রয়েছে মেসির কলকাতা সফরের কাকতালীয় এক ঘটনা।

২০১১ সালে মেসি যখন কলকাতায় এসেছিলেন, সেই বর্ষে দীর্ঘ ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটে এবং ক্ষমতায় আসে টিএমসি। আবার ২০২৫ সালে মেসি কলকাতা সফর করে গেছেন, আর তার কিছুদিন পর রাজ্যটিতে আবার সরকার পরিবর্তন হল। এই মিলকে কেন্দ্র করে শুরু হয়েছে নানারকম মিম ও ট্রোল ট্রেন্ডিং।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন মজার ছলে লিখেছেন, ‘মেসি ২০১১-তে এসে সরকার বদলালেন, ২০২৫-এ এসে আবার বদলে দিলেন— গোটের ক্ষমতা সত্যিই আলাদা!’

২০২৫ সালের ১৩ ডিসেম্বর আর্জেন্টাইন বিশ্বজয়ী মহাতারকা মেসি ‘গোট ট্যুর অব ইন্ডিয়া’ উপলক্ষে কলকাতায় এসেছিলেন। যদিও সেই আয়োজন পুরোপুরি ভেস্তে গিয়েছিল। সল্ট লেক স্টেডিয়ামে ভক্তরা প্রিমিয়াম টিকিট কেটেও মেসিকে ঠিকমতো দেখতে পাননি। মাত্র ১০ মিনিটের মতো উপস্থিতি ছিল। রাজনৈতিক লোকজন ও নিরাপত্তা ঘেরাটোপ, এসব নিয়ে ক্ষোভে ফেটে পড়েছিলেন ভক্ত-সমর্থক। তারা বোতল ছুঁড়েছিলেন, স্টেডিয়ামের সম্পত্তি ভাঙচুর করেছিলেন।

ফুটবলপ্রিয় শহর কলকাতায় এ ঘটনা বড় ধরনের প্রতিক্রিয়া তৈরি করে। শেষপর্যন্ত মমতাকে ক্ষমা পর্যন্ত চাইতে হয়েছিল, তদন্তের নির্দেশ দেয়া হয়েছিল এবং আয়োজককে আটক করা হয়েছিল। অরূপ বিশ্বাস তখন ক্রীড়া মন্ত্রী ছিলেন। সমালোচনার মুখে তিনি পদত্যাগ করেন। বিজেপি এই ইস্যুকে ক্যাম্পেইনে ব্যবহার করে তৃণমূলের বিরুদ্ধে প্রচার চালিয়েছে। অনেকে বলছেন, ফুটবল ভক্তদের ক্ষোভ টালিগঞ্জে ভোটে প্রভাব ফেলেছে। আর এ নিয়েই ভারতে ট্রেন্ডিংয়ে আছেন বিশ্বজয়ী মেসি।

রাজ্যের বিদায়ী মন্ত্রী তথা হেভিওয়েট নেতা অরূপ বিশ্বাসের আসনে এবার জিতেছেন বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী। তার কাছে ৬,০১৩ ভোটে হেরেছেন অরূপ। গতবার ৫০ হাজার ভোটে জিতলেও এবার আসনটিতে হেরেছেন তিনি।

 

Tags: কলকাতাতৃণমূল কংগ্রেসমমতা ব্যানার্জিমেসিলিড স্পোর্টস
Previous Post

টাঙ্গাইলে ৭ বীরশ্রেষ্ঠের ভাস্কর্যের গলায় মেলার স্টলের দড়ি

Next Post

সাংবাদিক নজরুল ইসলামকে হয়রানি বন্ধের আহ্বান ওক্যাবের

Next Post
ওক্যাবের লোগো, বাংলাদেশে সাংবাদিক অধিকার ও মানবাধিকার সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিক নজরুল ইসলামকে হয়রানি বন্ধের আহ্বান ওক্যাবের

সাধারণ মানুষ ও আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে পল কাপুরের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভবিষ্যতে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের কৌশল ঠিক করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক: পল কাপুর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT