চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাওরাঞ্চলের কৃষকদের জন্য ৩ মাসের মানবিক সহায়তা কর্মসূচি চালু করেছে সরকার: ত্রাণমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:31 অপরাহ্ন 05, মে 2026
in - সেমি লিড, কৃষি, বাংলাদেশ
A A
সরকারের মানবিক সহায়তা কর্মসূচি নিয়ে আলোচনা চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্দশা লাঘবে সরকার তিন মাসের মানবিক সহায়তা কর্মসূচি চালু করেছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। 

তিনি বলেন, অতিবৃষ্টিতে বোরো ফসল নষ্ট হওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারগুলোর পাশে দাঁড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে এবং প্রয়োজনে ভবিষ্যতেও এ সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা করা হবে।

মঙ্গলবার ৫ মে সকালে সুনামগঞ্জ সার্কিট হাউসে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

মন্ত্রী বলেন, হাওরাঞ্চলের উর্বর জমিতে উৎপাদিত ধান দেশের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এই অঞ্চলের কৃষকদের সহায়তা করা সরকারের অগ্রাধিকার। তিনি সঠিক তালিকা প্রণয়ন ও দ্রুত সহায়তা পৌঁছানোর ওপর গুরুত্বারোপ করেন। এ ক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্যদের পরামর্শ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশীদ (ইয়াছিন)। তিনি জানান, হাওরাঞ্চলের কৃষি রক্ষায় সমন্বিত ব্যবস্থাপনা কর্মসূচি নেওয়া হবে। এর মধ্যে পরিকল্পিত খনন, স্লুইসগেট নির্মাণ, পানিতে ধান কাটার উপযোগী হারভেস্টার সরবরাহ, চারা ও সার বিতরণ এবং কৃষিঋণের ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকবে।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল তিতুমীর হাওর অঞ্চলের পরিবেশগত ভারসাম্য রক্ষার ওপর জোর দিয়ে বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের দুর্যোগ মোকাবিলা করতে হবে।

প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এবিএম আবদুস সাত্তার জানান, হাওরাঞ্চলের কৃষক উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করবে।

সিলেট বিভাগের ভারপ্রাপ্ত কমিশনার আশরাফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সংসদ সদস্য, জেলা পরিষদ প্রশাসকসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা অংশ নেন।

মতবিনিময় শেষে বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত তিন মাসের মানবিক সহায়তা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ত্রাণমন্ত্রী।

Tags: আসাদুল হাবিব দুলুক্ষতিগ্রস্ত কৃষকদুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীহাওরাঞ্চল
Previous Post

ভবিষ্যতে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের কৌশল ঠিক করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক: পল কাপুর

Next Post

পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনা ‘এগিয়ে যাচ্ছে’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

Next Post
ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনা এগিয়ে যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনা ‘এগিয়ে যাচ্ছে’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বিশ্বের বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্বের ছবি, বিভিন্ন পোশাক ও মুখাবয়ব. Channel i News - চ্যানেল আই নিউজ

তারকাদের শৈল্পিক ঝড়ে তাক লাগানো রাত!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT