চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসামিকে আশ্রয় ও পুলিশের কাজে বাধা দেওয়ায় নুরের বিরুদ্ধে মামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:21 অপরাহ্ন 03, আগস্ট 2023
in - সেমি লিড, অপরাধ
A A
নুরের বিরুদ্ধে মামলা সংক্রান্ত সংবাদে একজন বক্তা কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আসামিকে আশ্রয় দেওয়া ও পুলিশের কাজে বাঁধা দেওয়ায় নুরুল হক নুরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।

বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেলে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।

হারুন অর রশীদ বলেন, নুর ফেসবুক লাইভে এসে পুলিশকে যে গালিগালাজ করেছেন, পুলিশকে ঢুকতে দেয়নি ও খারাপ ব্যবহার করেছেন। সরকারি কাজে বাধা প্রদান করার কারণে আমরা মনে করি এটা আইনগত নয়। সেই কারণে সরকারি কাজে বাধা প্রদানে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশকে সহযোগিতা করা সকল নাগরিকেরই দায়িত্ব এবং কর্তব্য উল্লেখ করে তিনি বলেন, পুলিশ যখন আইনগতভাবে সহযোগিতা চায়, পুলিশকে সবাই সহযোগিতা করে। কারণ পুলিশ গণতান্ত্রিক রাষ্ট্রের একমাত্র শক্তিশালী সংগঠন হিসেবে পরিচিত। পুলিশ মানুষের সেবা করে, জানমালের নিরাপত্তা দেয়। পুলিশ মানুষের সেবার ব্রত নিয়েই কাজ করে। যখনই যেখানে বিপদে পড়ে, যেকোনো ঘটনা ঘটলে পুলিশকে মানুষ স্মরণ করে।

আমরা সেই কারণেই মনে করি আমরা যখন কোনো আসামিকে ধরতে যাই, চুরি, ছিনতাই, ডাকাতি বা বিভিন্ন মামলায় আসামিকে ধরতেই যাই।

ডিবি প্রধান বলেন, আমরা মনে করেছিলাম নুর একজন মেধাবী ছাত্রনেতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভোটে নির্বাচিত ভিপি। তার উচিত ছিল আমাদের যে সকল পুলিশ ভাইয়েরা পরিচয় দিয়েছে থানা থেকে এসেছি, নুর তাদেরকে চিনেছেও। কারণ অনেক পুলিশ অফিসার ছিল যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল।

তারপরও আপনারা দেখেছেন পুলিশকে ডাকাত, পুলিশ বস্তির লোক। আরও নানান ধরনের মন্তব্য করেছেন। একজন নেতা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র হিসেবে নূরের কাছ থেকে আমরা এটা কোনোদিন প্রত্যাশা করি না।

নুর এতো কিছু বলার পরেও আমরা সহমর্মিতার পরিচয় দিয়েছি। তার সাথে ভালো ব্যবহার করেছি এবং তার রুম থেকেই আমরা আমাদের যেই মামলার আসামি তাকে গ্রেপ্তার করে নিয়ে এসেছি। আইনে আমাদের যেই দায়িত্ব দেওয়া আছে তার বাহিরে আমরা কিছু করিনি।

Tags: ডিবিনুরুল হক নুরমামলা
Previous Post

বিএনপি নেতা সালাউদ্দিনসহ গ্রেপ্তার ৭

Next Post

তামিমের চিকিৎসায় অবহেলা, ক্ষুব্ধ বিসিবি সভাপতি

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা অনুশীলনে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তামিমের চিকিৎসায় অবহেলা, ক্ষুব্ধ বিসিবি সভাপতি

বাংলাদেশের উন্নতির প্রশংসা করেছেন জিসিসি মহাসচিবের সাথে বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের উন্নতির প্রশংসা করেছেন জিসিসি মহাসচিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT