চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিমের চিকিৎসায় অবহেলা, ক্ষুব্ধ বিসিবি সভাপতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:21 অপরাহ্ন 03, আগস্ট 2023
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা অনুশীলনে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তামিম ইকবালের পিঠের সমস্যা ধরা পড়েছিল ২০২২ সালের নভেম্বরে। অথচ ওয়ানডে অধিনায়কের চোটের খবরটি সঠিকভাবে উপস্থাপন করা হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে। বোর্ডের মেডিকেল বিভাগের ওপর তাই বেজায় চটেছেন তিনি। চিকিৎসায় অবহেলার আভাস পাচ্ছেন নাজমুল হাসান। জানিয়েছে করা হবে তদন্ত।

একই প্রসঙ্গে তামিম বলেছেন, এমনটি যেন আর কারো সঙ্গে না হয়।

পিঠের সমস্যার কারণে এশিয়া কাপে খেলা হবে না তামিমের। বিশ্বকাপের আগ মুহূর্তে টাইগার ওপেনারকে মাঠের প্রস্তুতিতে নয়, সুস্থতার জন্য অপেক্ষা করেই সময় কাটাতে হবে। ফিট না থাকায় ওয়ানডে দলের নেতৃত্বও ছেড়ে দিয়েছেন। আরেকটু হলে ক্যারিয়ারও থমকে যেতো। চিকিৎসা সঠিকভাবে না হওয়ায় আক্ষেপ ঝরেছে তামিম ও নাজমুল হাসানের কণ্ঠে।

বিসিবি সভাপতি বলেন, ‘তামিম কিন্তু ঢাকাতেও এমআরই, স্ক্যান যা যা করার করেছে। আমার জানামতে ভারতে করেছে, ব্যাংককে করেছে, নিজে থেকে লন্ডনেও করিয়েছে। অনেকবারই তো করা হয়েছে। এইবারই প্রথম শুনলাম এই অবস্থা। কেন আমাকে জানানো হয়নি।’

‘আমার তো মেজাজই খারাপ হয়ে গেল এই জিনিসটা জানার পর। আমি যেটা মনে করি এটা আমাদের আরও তদন্ত করে বের করা দরকার। এই জিনিসটা যেভাবে আমাদেরকে প্রেজেন্ট করা হয়েছে আর বাস্তবতার মধ্যে একটা পার্থক্য আছে। ভবিষ্যত যেন কারো না হয়, সেটা তো আমাদের নিশ্চিত করতে হবে। আমি জালাল ভাইয়ের (বিসিবি পরিচালক) সঙ্গে বসব। বের করতে হবে, এমন তো হওয়ার কথা না। ২০২২-এ যদি হয়ে থাকে তাহলে এত দিনে ভালো হয়ে যাওয়ার কথা, যদি সঠিক চিকিৎসা করা হতো। নিশ্চিত কোনো না কোনো অবহেলা করা হয়েছে। সেজন্য আজকে এত দিন পরে এসে বিশ্বকাপের ঠিক দ্বারপ্রান্তে এসে এটা শুনতে হচ্ছে। নইলে এমন হতো না।’

সোমবার লন্ডন থেকে ঢাকায় ফেরেন তামিম। ব্যথা প্রশমনে টাইগার ওপেনারের শরীরে পুশ করা হয় দুটি ইনজেকশন। আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে তাকে। এশিয়া কাপে থাকতে না পারলেও বিশ্বকাপের আগে সেপ্টেম্বরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরতে আশাবাদী তামিম।

Tags: অবহেলাচিকিৎসাচোটতামিমলিড স্পোর্টস
Previous Post

আসামিকে আশ্রয় ও পুলিশের কাজে বাধা দেওয়ায় নুরের বিরুদ্ধে মামলা

Next Post

বাংলাদেশের উন্নতির প্রশংসা করেছেন জিসিসি মহাসচিব

Next Post
বাংলাদেশের উন্নতির প্রশংসা করেছেন জিসিসি মহাসচিবের সাথে বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের উন্নতির প্রশংসা করেছেন জিসিসি মহাসচিব

চ্যানেল আই অনলাইন সংবাদ প্রতিবেদকের ভিডিও রিপোর্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

‘একাত্তরের সেইসব দিন’ সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ১৮ আগস্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT