চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি নেতা সালাউদ্দিনসহ গ্রেপ্তার ৭

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:56 অপরাহ্ন 03, আগস্ট 2023
in - সেমি লিড, অপরাধ
A A
বিএনপি নেতা সালাউদ্দিনের ছবি, গ্রেপ্তার বিষয়ক সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও ঢাকা-৪ আসনের সাবেক এমপি সালাউদ্দিন আহমেদসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেপ্তার বাকিরা হলেন যাত্রাবাড়ী থানার ৬২ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মো. শাহআলম মুন্সি (৬২) ও আজিজুল ইসলাম মনি (৪১), ৬৬ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মো. শাহিন (৫০), ৪৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মো. নিয়াম (৪৭) এবং বিএনপিকর্মী মো. নয়ন (৫৫) ও মো. কাজল (৪২)।

আদালত থেকে হাজিরা দিয়ে ফেরার সময় আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠে। এর কয়েক ঘণ্টা পরেই তাকে গ্রেপ্তারের কথা জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৯ জুলাই) যাত্রাবাড়ী এলাকায় সহিংসতার ঘটনায় দায়েরকৃত মামলায় প্রধান আসামি হিসেবে সালাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়।

বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুর আনুমানিক দেড়টার দিকে যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারের ওপর থেকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে সালাউদ্দিনকে তুলে নেয়া হয় বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়।

পরে বিকেলে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, কয়েকদিন আগে বিএনপির ডাকা অবৈধ সমাবেশের দিন যাত্রাবাড়ী এলাকার রাস্তা বন্ধ করে বিনা অনুমতিতে অবৈধ সমাবেশ করা হয়। সেখানে পুলিশ বাধা দেওয়ার কারণে সেখানকার ছাত্রদল, যুবদল, বিএনপির নেতারা অনেকে পুলিশের উপর হামলা করেছে, রক্তাক্ত করেছে, ঢিল ছুড়েছে এবং তিনটি বাসে আগুন লাগিয়েছে।

এই ঘটনায় যাত্রাবাড়ী থানায় চারটি মামলা হয়। সেই মামলার দুটি মামলায় এক নাম্বার আসামি সালাউদ্দিন। বাকি দুটি মামলায়ও তিনি এজাহারভুক্ত আসামি। সেই কারণে ডিবি ওয়ারী বিভাগ তাকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার সালাউদ্দিনের বিরুদ্ধে যে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার তা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

Tags: গ্রেপ্তারডিবিবিএনপি নেতাসালাউদ্দিন আহমেদ
Previous Post

তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন নিয়ে মন্তব্য করেনি ভারত

Next Post

আসামিকে আশ্রয় ও পুলিশের কাজে বাধা দেওয়ায় নুরের বিরুদ্ধে মামলা

Next Post
নুরের বিরুদ্ধে মামলা সংক্রান্ত সংবাদে একজন বক্তা কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আসামিকে আশ্রয় ও পুলিশের কাজে বাধা দেওয়ায় নুরের বিরুদ্ধে মামলা

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা অনুশীলনে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তামিমের চিকিৎসায় অবহেলা, ক্ষুব্ধ বিসিবি সভাপতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT