চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫ হাজার চিকিৎসক নিয়োগে বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:15 অপরাহ্ন 24, সেপ্টেম্বর 2026
in - টপ লিড নিউজ, স্বাস্থ্য
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

এক বছরের মধ্যে বিসিএসের পুরো নিয়োগপ্রক্রিয়া শেষ করার লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এরই ধারাবাহিকতায় ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে এটি সাধারণ বিসিএস নয়, চিকিৎসক নিয়োগের জন্য বিশেষ বিসিএস।

আজ (২৪ সেপ্টেম্বর) বৃহস্পতিবার ৫১তম বিসিএসের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি। এই বিসিএসের মাধ্যমে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট মোকাবেলায় মোট ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে চিকিৎসক নিয়োগের চাহিদাপত্র ও প্রয়োজনীয় নির্দেশনা কমিশনে পৌঁছানোর পর বিশেষ বিসিএস আয়োজনের প্রক্রিয়া শুরু হয়। দাপ্তরিক কার্যক্রম ও প্রয়োজনীয় বোর্ড সভা শেষে দ্রুতই এ বিসিএসের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে কমিশন।

৫১তম বিশেষ বিসিএসের মাধ্যমে মোট ৫ হাজার চিকিৎসক ক্যাডার পদে নিয়োগ পাবেন। এর মধ্যে ৪ হাজার ৭০০ জনকে সহকারী সার্জন বা মেডিক্যাল অফিসার এবং ৩০০ জনকে ডেন্টাল সার্জন পদে নিয়োগ দেওয়া হবে। দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট নিরসন এবং উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে চিকিৎসাসেবা আরও সম্প্রসারণের লক্ষ্যেই এই বিশেষ বিসিএস আয়োজন করা হয়েছে।

এই বিসিএসের নিয়োগপ্রক্রিয়া তুলনামূলক দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ বিসিএসের দীর্ঘ প্রক্রিয়ার পরিবর্তে নির্ধারিত পদ্ধতিতে প্রার্থী বাছাই করে দ্রুত চূড়ান্ত ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে। লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া সম্পন্ন হবে। ৫১তম বিসিএস বিশেষ হওয়ায় সাধারণ ক্যাডারে চাকরিপ্রত্যাশীদের আগ্রহ এখন ৫২তম বিসিএসের দিকে। পিএসসির পূর্বনির্ধারিত রোডম্যাপ অনুযায়ী, চলতি বছরের নভেম্বর মাসে পরবর্তী সাধারণ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা রয়েছে।

এদিকে বর্তমানে ৫০তম বিসিএসের ক্যাডার ও নন-ক্যাডার পদের মৌখিক পরীক্ষা চলছে। নির্ধারিত সময়ের মধ্যে এই বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের প্রস্তুতিও নিচ্ছে কমিশন। ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের পর বা এর সঙ্গে সামঞ্জস্য রেখে নভেম্বরেই ৫২তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। ফলে সাধারণ ক্যাডারে নিয়োগপ্রত্যাশীদের জন্য পরবর্তী বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য সময় হিসেবে নভেম্বরকেই ধরা হচ্ছে।

Tags: চিকিৎসকবিসিএস
Previous Post

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ রণবীরের ‘অ্যানিমেল’ লুকের ছাপ!

Next Post

ধর্ষণের অভিযোগে বিচারের মুখে মরক্কোর এই তারকা ফুটবলার

Next Post

ধর্ষণের অভিযোগে বিচারের মুখে মরক্কোর এই তারকা ফুটবলার

এভারেস্ট জয়ের নেপথ্য লড়াই, ‘তেনজিং’-এর ট্রেলারে আলোচনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT