চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-ভারত আন্তঃদেশীয় ট্রেন চালুর সিদ্ধান্ত হয়নি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:19 পূর্বাহ্ন 11, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রায় দুই বছর ধরে বন্ধ থাকা বাংলাদেশ-ভারতের আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে ৩৮তম আন্তঃসরকার রেলওয়ে বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি। এমনকি তিন দিনের এই বৈঠকের এজেন্ডাতেও বন্ধ থাকা ট্রেনগুলো চালুর বিষয়টি ছিল না।

তবে মৈত্রী এক্সপ্রেসকে নতুন রুটে চালানোর একটি প্রস্তাব নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। ভারতীয় পক্ষ যমুনা সেতুর পরিবর্তে পদ্মা সেতু হয়ে ট্রেনটি চালানোর প্রস্তাব দিয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বাংলাদেশের প্রতিনিধি দলের টিম লিডার ও রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউল হক।

তিনি বলেন, বাংলাদেশ ও ভারত কোনো পক্ষের এজেন্ডাতেই বন্ধ থাকা আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন পুনরায় চালুর বিষয়টি ছিল না। ফলে মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস কবে চালু হবে, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত বা সময়সীমা নির্ধারণ হয়নি।

জিয়াউল হক বলেন, ‘বাংলাদেশ এসব ট্রেন বন্ধ করেনি। ভারতীয় কর্তৃপক্ষের সিদ্ধান্তেই ট্রেনগুলো বন্ধ রয়েছে।’ তাই ভারতীয় পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব না এলে এ বিষয়ে বাংলাদেশের নতুন করে উদ্যোগ নেওয়ার সুযোগ নেই।

বৈঠকে মৈত্রী এক্সপ্রেসের রুট পরিবর্তন নিয়ে আলোচনা হয়েছে। ভারতীয় পক্ষ পদ্মা সেতু হয়ে ট্রেনটি চালানোর প্রস্তাব দিয়েছে। তবে এ জন্য কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারতকে আনুষ্ঠানিক প্রস্তাব দিতে হবে।

জিয়াউল হক বলেন, পদ্মা সেতু দিয়ে এর আগে কোনো আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলেনি। তাই নতুন রুটে ট্রেন চালুর আগে সেতুটির সক্ষমতা ও বিভিন্ন কারিগরি বিষয় যাচাই করতে হবে।

পদ্মা সেতু হয়ে মৈত্রী এক্সপ্রেস চললে যাত্রাপথের দূরত্ব কমবে। এতে যাত্রীরা প্রায় দুই থেকে তিন ঘণ্টা সময় সাশ্রয় করতে পারবেন। দূরত্ব কমার কারণে ভাড়াও কমানোর বিষয়টি বিবেচনা করা হতে পারে।

এ ছাড়া আন্তর্জাতিক ট্রেনের ইমিগ্রেশন সুবিধা, ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশনে ট্রেন ঘুরিয়ে নেওয়ার ব্যবস্থা এবং কমলাপুর রেলস্টেশনের সক্ষমতাসহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করতে হবে।

তবে মৈত্রী এক্সপ্রেসের রুট পরিবর্তনের সিদ্ধান্ত শুধু রেলপথ মন্ত্রণালয় বা বাংলাদেশ রেলওয়ে নিতে পারবে না। এ জন্য সরকারের সর্বোচ্চ পর্যায়ের অনুমোদন প্রয়োজন হবে বলে জানান জিয়াউল হক।

বাংলাদেশ-ভারতের মধ্যে চলাচলকারী তিন আন্তঃদেশীয় ট্রেন মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস প্রায় দুই বছর ধরে বন্ধ। এবারের বৈঠকে বন্ধন ও মিতালী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়েও কোনো আলোচনা হয়নি।

তবে দুই দেশের রেলওয়ের সম্পর্ককে ইতিবাচক বলে উল্লেখ করেন জিয়াউল হক। তিনি জানান, ভারতীয় রেলওয়ের সঙ্গে বাংলাদেশের রেলওয়ের সম্পর্ক আগের মতোই ভালো রয়েছে এবং এবারের বৈঠকে ভারতীয় পক্ষের মনোভাবও ইতিবাচক ছিল।

তিনি বলেন, গত বছরের বৈঠকে ভারতীয় পক্ষ নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছিল। তবে এবার তারা নিরাপত্তার বিষয়টি উত্থাপন করেনি। এটিকে এবারের বৈঠকের একটি ইতিবাচক দিক হিসেবে দেখছেন তিনি।

আখাউড়া-আগরতলা রেলপথে ট্রেন চলাচলের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। তবে এ ক্ষেত্রেও নতুন কোনো সিদ্ধান্ত হয়নি। আগের বৈঠকে নেওয়া সিদ্ধান্তই পুনর্ব্যক্ত করা হয়েছে।

ভারতীয় কর্তৃপক্ষের সম্ভাব্য যাত্রী চাহিদার প্রক্ষেপণ এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত দেওয়ার কথা ছিল। কিন্তু গত বৈঠকের পর ভারতীয় পক্ষ এ বিষয়ে আর কোনো যোগাযোগ করেনি বলে জানান জিয়াউল হক। এবারের বৈঠকে আগের সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়টি তাদের স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ-ভারতের আন্তঃদেশীয় রেল যোগাযোগ পুনরায় চালুর চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের পর্যায়ে হবে বলেও জানান তিনি। তাঁর মতে, রেলওয়ে বা রেলপথ মন্ত্রণালয় এককভাবে এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে না।

তিন দিনের বৈঠকে যাত্রীবাহী ট্রেনের পাশাপাশি দুই দেশের মধ্যে পণ্যবাহী ট্রেন চলাচলের বিষয়েও আলোচনা হয়েছে। পণ্য পরিবহনের ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর সমাধানের উপায় খোঁজার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এ ক্ষেত্রেও ভারতীয় রেলওয়ের পক্ষ থেকে ইতিবাচক মনোভাব পাওয়া গেছে বলে জানান বাংলাদেশের প্রতিনিধি দলের এই কর্মকর্তা।

Tags: বাংলাদেশভারত
Previous Post

পদত্যাগ করেছেন হ্যারি পটার প্রকাশকের প্রতিষ্ঠাতা নাইজেল নিউটন

Next Post

শিশুসাহিত্যিক আমীরুল ইসলামের জানাজার সময়সূচি

Next Post
বিশিষ্ট শিশুসাহিত্যিক ও চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান আমীরুল ইসলাম

শিশুসাহিত্যিক আমীরুল ইসলামের জানাজার সময়সূচি

লিন্ডি ক্যামেরন যুক্তরাজ্যের এফসিডিওর স্থায়ী আন্ডার সেক্রেটারি নিযুক্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT