এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বিশিষ্ট শিশুসাহিত্যিক ও চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান আমীরুল ইসলাম আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার ১১ সেপ্টেম্বর তিনি মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।
শুক্রবার জুমার নামাজের পর দুপুর ১টা ৩৫ মিনিটে তাঁর দীর্ঘদিনের কর্মস্থল চ্যানেল আই প্রাঙ্গণে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
এরপর বিকাল ৩টায় বাংলা একাডেমির বর্ধমান হাউস প্রাঙ্গণে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ রাখা হবে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে বিকাল সাড়ে ৩টায় দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
আসরের নামাজের পর মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থান সংলগ্ন গোলারটেক ঈদগাহ জামে মসজিদে আমীরুল ইসলামের তৃতীয় জানাজার নামাজ হবে।
পরে মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর মায়ের কবরের পাশে তাঁকে দাফন করা হবে।









