চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদত্যাগ করেছেন হ্যারি পটার প্রকাশকের প্রতিষ্ঠাতা নাইজেল নিউটন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:13 পূর্বাহ্ন 11, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

হ্যারি পটার সিরিজের প্রকাশক ব্রিটিশ প্রতিষ্ঠান ব্লুমসবেরির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী নাইজেল নিউটন ধীরে ধীরে নেতৃত্বের দায়িত্ব থেকে সরে যাওয়ার পরিকল্পনা ঘোষণা করেছেন। প্রতিষ্ঠানটি তার উত্তরসূরি নির্ধারণে পাঁচ বছর মেয়াদি একটি পরিকল্পনা করেছে।

পরিকল্পনা অনুযায়ী, নিউটন প্রধান নির্বাহীর দায়িত্ব ছেড়ে নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব নেবেন। আগামী দুই বছরের মধ্যে নতুন প্রধান নির্বাহী নিয়োগের প্রক্রিয়া শেষ করার লক্ষ্য রয়েছে। নিউটন ২০৩১ সাল পর্যন্ত নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। এরপর তিনি পরিচালনাগত দায়িত্ব ছেড়ে নন-এক্সিকিউটিভ চেয়ারম্যানের ভূমিকায় যাবেন।

এদিকে বর্তমান চেয়ারম্যান জন বেসন ডেপুটি চেয়ারম্যানের দায়িত্ব নেবেন এবং নতুন প্রধান নির্বাহী খুঁজে বের করার প্রক্রিয়ায় নেতৃত্ব দেবেন।

বেসন বলেন, এই পরিবর্তনের মাধ্যমে ব্লুমসবেরির পরিচালনা পর্ষদ আগেভাগেই নেতৃত্বের উত্তরসূরি পরিকল্পনা করছে। তার মতে, মাঝারি মেয়াদে নিউটনের নেতৃত্ব অব্যাহত থাকায় বিশ্বের অন্যতম শীর্ষ স্বাধীন প্রকাশনা প্রতিষ্ঠান হিসেবে ব্লুমসবেরির ধারাবাহিকতা বজায় থাকবে।

ব্লুমসবেরির জন্য নিউটনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটি ছিল জে কে রাউলিংয়ের প্রথম হ্যারি পটার বইয়ের প্রকাশনা স্বত্ব নেওয়া। অন্য কয়েকটি প্রকাশনা প্রতিষ্ঠান বইটি প্রত্যাখ্যান করার পর নিউটনের নেতৃত্বে ব্লুমসবেরি এর স্বত্ব নেয়। পরে হ্যারি পটার সিরিজ বিশ্বজুড়ে ব্যাপক সাফল্য পায় এবং ব্লুমসবেরিও আন্তর্জাতিক প্রকাশনা প্রতিষ্ঠানে পরিণত হয়।

নিউটনের নেতৃত্বে ব্লুমসবেরি বর্তমানে যুক্তরাজ্যের FTSE 250 সূচকের একটি প্রতিষ্ঠান। ১৯৯৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর কোম্পানিটির শেয়ারের মূল্য প্রায় ২৪ গুণ বেড়েছে।

সান ফ্রান্সিসকোতে জন্ম নেওয়া নিউটন ক্যামব্রিজে পড়াশোনা করেন। ১৯৮৬ সালে প্রকাশনা প্রতিষ্ঠান সিডগউইক অ্যান্ড জ্যাকসন ছেড়ে আরও তিন প্রকাশকের সঙ্গে ব্লুমসবেরি প্রতিষ্ঠা করেন। চার দশক ধরে প্রতিষ্ঠানটির নেতৃত্ব দেওয়ার পর তিনি এখন ধাপে ধাপে দায়িত্ব হস্তান্তরের পথে যাচ্ছেন।

এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ডিজিটাল সম্প্রসারণের মধ্যেও নতুন নেতৃত্বের পরিকল্পনা করছে ব্লুমসবেরি। নিউটন মনে করেন, সৃজনশীলতার বিভিন্ন ক্ষেত্রে এআই সহায়ক ভূমিকা রাখতে পারে। তবে এটি বড় লেখক বা শিল্পীদের জায়গা নেবে না বলেও মন্তব্য করেছেন তিনি।

Previous Post

শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন

Next Post

বাংলাদেশ-ভারত আন্তঃদেশীয় ট্রেন চালুর সিদ্ধান্ত হয়নি

Next Post
ছবি: সংগৃহীত

বাংলাদেশ-ভারত আন্তঃদেশীয় ট্রেন চালুর সিদ্ধান্ত হয়নি

বিশিষ্ট শিশুসাহিত্যিক ও চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান আমীরুল ইসলাম

শিশুসাহিত্যিক আমীরুল ইসলামের জানাজার সময়সূচি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT