চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা আক্রান্ত নেইমার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:11 অপরাহ্ন 08, জুন 2025
in ফুটবল, স্পোর্টস
A A
নেইমার ফুটবল খেলোয়াড়, সান্তোস দলের জার্সিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

সময়টা ভালো কাটছে না ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের। একের পর এক চোটে প্রায়ই থাকতে হচ্ছে মাঠের বাইরে। এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন তারকা ফরোয়ার্ড।

রোববার আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে তার ক্লাব সান্তোস। গত বৃহস্পতিবার থেকে জ্বরে আক্রান্ত ছিলেন নেইমার। এরপর মেডিকেল পর্যবেক্ষণে কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়ে।

বিবৃতিতে ক্লাবটি বলেছে, ‘বৃহস্পতিবার থেকে একটি ভাইরাল অসুস্থতায় ভোগার পর, নেইমার জুনিয়রকে ক্লাবের মেডিকেল টিম পর্যবেক্ষণ করে ল্যাব পরীক্ষার নির্দেশ দেয়। পরীক্ষার ফলে কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়ে। যেদিন থেকে তার উপসর্গ দেখা দেয়, নেইমার সেদিন থেকে ক্লাবের সব কার্যক্রম থেকে বিরত ছিলেন। বর্তমানে তিনি বাড়িতে বিশ্রামে আছেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উপসর্গভিত্তিক চিকিৎসা নিচ্ছেন।’

কতদিনের জন্য নেইমারকে বাইরে থাকতে হবে তা জানায়নি ব্রাজিলের শীর্ষ লিগের ক্লাবটি। এমনিতেই নিষেধাজ্ঞার কারণে আগামী বৃহস্পতিবারের ম‍্যাচ খেলা হতো না ৩৩ বর্ষী তারকার। গত রোববার বোটাফোগোর বিপক্ষে ইচ্ছাকৃত হ্যান্ডবলের মাধ্যমে গোল করতে গিয়ে লাল কার্ড দেখেছিলেন নেইমার। যার ফলে তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়।

সৌদি ক্লাব আল-হিলালের হয়ে চোটজর্জর অধ্যায় শেষে শৈশবের ক্লাবে ফিরলেও, ফিটনেস ও চোট সমস্যায়ই জর্জরিত নেইমার। এপর্যন্ত সান্তোসের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র ১২টি ম্যাচ খেলেছেন।

Tags: করোনানেইমারব্রাজিললিড স্পোর্টসসান্তোস
Previous Post

মুক্তির পরদিন এলো ট্রেলার, ‘তাণ্ডব’-এর নয়া কৌশল?

Next Post

ইউনেস্কো কনফারেন্সে কবি নজরুলকে উপস্থাপন করবেন ঢাবি শিক্ষক

Next Post
কবি নজরুলের স্মরণে তৈরি স্মারক চিত্র, যেখানে তার ছবি আঁকা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউনেস্কো কনফারেন্সে কবি নজরুলকে উপস্থাপন করবেন ঢাবি শিক্ষক

টিউলিপ সিদ্দিকের ছবি, সংবাদ শিরোনাম ও ওয়েবসাইটের স্ক্রিনশট. Channel i News - চ্যানেল আই নিউজ

টিউলিপ সিদ্দিকের কোনো চিঠি এখনও পাইনি: প্রেস সচিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT