চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিউলিপ সিদ্দিকের কোনো চিঠি এখনও পাইনি: প্রেস সচিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:43 অপরাহ্ন 08, জুন 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
টিউলিপ সিদ্দিকের ছবি, সংবাদ শিরোনাম ও ওয়েবসাইটের স্ক্রিনশট. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিটিশ সংবাদমাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ চেয়েছেন বলে সংবাদ প্রকাশ করা হলেও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, টিউলিপ সিদ্দিকের কোন চিঠি এখনও পাওয়া যায়নি।

রোববার (৮ জুন) চিঠির বিষয়টি নিয়ে দেশের গণমাধ্যমগুলোতে সংবাদ প্রচারের পর প্রেস সচিব শফিকুল আলম বলেন, যুক্তরাজ্যের সাবেক ‘সিটি মিনিস্টার’ টিউলিপ সিদ্দিকের কোনো চিঠি তারা পাননি।

ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, প্রধান উপদেষ্টাকে হাউস অব কমন্সে দুপুরের খাবার অথবা বিকেলের চা পানের আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছেন যুক্তরাজ্যের সাবেক এই প্রতিমন্ত্রী।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিক। জন্মসূত্রে যুক্তরাজ্যের নাগরিক টিউলিপ লন্ডনের হ্যাম্পস্টিড এ্যান্ড হাইগেট আসনের এমপি। লেবার পার্টির প্রতিনিধিত্ব করছেন তিনি। গত বছর তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠায় এবছরের জানুয়ারিতে যুক্তরাজ্যের প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান তিনি। এসব অভিযোগের বিষয়ে ব্রিটিশ সরকারের তদন্তে দুর্নীতির কোন প্রমাণ না পাওয়ায় তাকে ইতোমধ্যে সব অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে ব্রিটিশ গণমাধ্যম সূত্রে জানা গেছে।

এদিকে, আগামী ৯ জুন লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ১৪ জুন তার দেশে ফিরে আসার কথা রয়েছে। এমনই এক প্রেক্ষাপটে ব্রিটিশ সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে, বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন-দুদকের আনা দুর্নীতির অভিযোগ নিয়ে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে আলোচনার জন্য সাক্ষাৎ চেয়েছেন টিউলিপ।

ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, দুর্নীতির অভিযোগ নিয়ে ভুল বুঝাবুঝির অবসান ঘটাতে চান বলে অধ্যাপক ইউনূসকে দেওয়া চিঠিতে টিউলিপ উল্লেখ করেছেন।

Tags: টিউলিপ সিদ্দিকপ্রেস সচিব
Previous Post

ইউনেস্কো কনফারেন্সে কবি নজরুলকে উপস্থাপন করবেন ঢাবি শিক্ষক

Next Post

লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ দমনে ২ হাজার সেনা মোতায়েন

Next Post
লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ দমনে সেনা ও পুলিশ সদস্যরা প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ দমনে ২ হাজার সেনা মোতায়েন

নরেন্দ্র মোদি ও শেখ হাসিনা সৌজন্য সাক্ষাৎ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ড. ইউনূসকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT