চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তির পরদিন এলো ট্রেলার, ‘তাণ্ডব’-এর নয়া কৌশল?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:49 অপরাহ্ন 08, জুন 2025
in বিনোদন
A A
নাটকীয় দৃশ্য, একজন ব্যক্তি অন্যজনের হাতে অস্ত্র ধরিয়ে দিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের দিনই দেশজুড়ে মুক্তি পেয়েছে শাকিব খান, জয়া আহসান ও সাবিলা নূর অভিনীত বহু প্রতীক্ষিত সিনেমা ‘তাণ্ডব’। ঈদের বড় উৎসব আর শাকিবের নতুন ছবি—দুয়ে মিলে রীতিমতো জোয়ার এসেছে প্রেক্ষাগৃহে। তাণ্ডব— একযোগে মুক্তি পেল ১৩৩টি প্রেক্ষাগৃহে, কিন্তু ট্রেলার এল ঠিক একদিন পর, মুক্তির দ্বিতীয় দিনে!

সাধারণত কোনো চলচ্চিত্রের ট্রেলার মুক্তির আগেই আসে—দর্শকের মধ্যে আগ্রহ তৈরির জন্য। কিন্তু ‘তাণ্ডব’ সেই গতানুগতিক রেওয়াজের পথে হাঁটেনি! ঈদের দিন প্রেক্ষাগৃহে যখন দর্শক শাকিব খানকে দেখতে ভিড় করছেন, তখনও ইউটিউবে ছিল না সিনেমাটির ট্রেলার। অনেকেই ধারণা করেছিলেন, প্রচারণায় কী কোনো ঘাটতি রয়ে গেল?

কিন্তু ছবিটি মুক্তির দিনই যেভাবে দর্শক প্রেক্ষাগৃহে ছুটেছেন, তা বলছে—শাকিব খানের ক্যারিশমা ট্রেলার ছাড়াই লোক টানতে পারে। আর দ্বিতীয় দিনে ট্রেলার আসার পর দর্শক প্রতিক্রিয়ায় বোঝা গেল, এই সিদ্ধান্ত ছিল সচেতন ও সুপরিকল্পিত!

ট্রেলার প্রকাশের পরেই ইউটিউবে তৈরি হয়েছে তাণ্ডব–ঝড়। শাকিব খানের নতুন লুক, ডায়ালগ, অ্যাকশন দৃশ্য নিয়ে ইতোমধ্যে মুগ্ধতা ছড়াচ্ছে দর্শকমহলে। অনেকে বলছেন, শাকিবের ক্যারিয়ারে এটা এক ‘স্টাইলিশ রিবুট’—যেখানে তার পুরোনো তারকাখ্যাতির সঙ্গে মিশেছে আধুনিক নির্মাণ ও ভিন্নধর্মী চমক।

বিশেষ করে তার বিধ্বংসী লুক দেখে অনেকেই প্রশংসা করছেন। শাকিব ছাড়া ট্রেলারে বিশেষ নজর কেড়েছেন জয়া আহসান, এক ঝলক দেখা গেছে সাবিলা নূরকেও!

ট্রেলারে পরিচালক রায়হান রাফীর স্টাইলিশ নির্মাণশৈলী ও ভিজ্যুয়াল গ্র্যাণ্ডার স্পষ্ট। এরইমধ্যে সারাদেশে ‘তাণ্ডব’ নিয়ে আলোচনা তুঙ্গে, স্টার সিনেপ্লেক্সে দ্বিতীয় দিনেই শো বেড়ে ২৮টি থেকে ৪৫-এ পৌঁছেছে! ট্রেলার প্রকাশের পর সেই উন্মাদনা যে আরো দ্বিগুণ বাড়বে, সেটা ৫৪ সেকেন্ডের ট্রেলারে স্পষ্ট!

Tags: জয়া আহসানট্রেলারতাণ্ডবশাকিব খানসাবিলাসাবিলা নূর
Previous Post

শহীদদের নামে কোরবানি ও মাংস বিতরণ করল জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্স

Next Post

করোনা আক্রান্ত নেইমার

Next Post
নেইমার ফুটবল খেলোয়াড়, সান্তোস দলের জার্সিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা আক্রান্ত নেইমার

কবি নজরুলের স্মরণে তৈরি স্মারক চিত্র, যেখানে তার ছবি আঁকা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউনেস্কো কনফারেন্সে কবি নজরুলকে উপস্থাপন করবেন ঢাবি শিক্ষক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT