চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাডভার্টাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নতুন নির্বাহী পরিষদ 

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:40 অপরাহ্ন 05, নভেম্বর 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
নতুন নির্বাহী পরিষদ সদস্যরা একটি গ্রুপ ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সানাউল আরেফিন এবং সৈয়দ আহসানুল আপনকে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করে অ্যাডভার্টাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এএএবি) এর ৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে।

এই নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে নাজিম ফারহান চৌধুরী, কোষাধ্যক্ষ হিসেবে সারাহ আলি, সহ-সাধারণ সম্পাদক হিসেবে এম এ মারুফ এবং সদস্য হিসেবে মেহেরুন নেসা ইসলাম ও ড. মুহম্মদ রিসালাত সিদ্দীক নির্বাচিত হয়েছেন।

বনানীতে অনুষ্ঠিত সদ্য সমাপ্ত অ্যাডভার্টাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এএএবি) এর বার্ষিক সাধারণ সভায় নিয়মিত আলোচনার পাশাপাশি এই ৭ সদস্যবিশিষ্ট নতুন নির্বাহী কমিটি গঠনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

বিজ্ঞাপন জগতের অগ্রজ গীতি আরা সাফিয়া চৌধুরী, সারা যাকের, কাজী ওয়াহিদুল আলমসহ অনুষ্ঠানে অ্যাডভার্টাইজিং ফ্ল্যাটার্নিটি’র প্রায় ৬০টি নতুন এবং পুরাতন প্রতিষ্ঠানের কর্ণধারগণ উপস্থিত ছিলেন। এএএবি-র সভাপতি রামেন্দু মজুমদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুনির আহমেদ খানের পরিচালনায় এই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে বৈষম্যবিরোধী আন্দোলনে সকল শহীদদের প্রতি এবং বিজ্ঞাপন জগতের কিংবদন্তী আলী যাকের ও রেজা আলীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

নতুন কমিটির প্রধান লক্ষ্য হবে সদস্যপদ বৃদ্ধি, সংগঠন কাঠামো সংস্কার এবং পুরো ইন্ডাস্ট্রিকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে বিজ্ঞাপনের পরিসর আরও বিস্তৃত করা। স্বাধীনতাত্তোর বাংলাদেশে যুগের সাথে তাল মিলিয়ে বিজ্ঞাপন শিল্প নানাভাবে বিকশিত ও পরিবর্ধিত হয়েছে, হচ্ছে প্রতিনিয়ত। এদেশের অনেক বিজ্ঞাপনী সংস্থা পৃথিবীর নানান দেশে পণ্য ও সেবার বিজ্ঞাপন করে থাকেন, বিশেষ করে ডিজিটাল মিডিয়ায়।

বিজ্ঞাপন জগতে নতুন চিন্তাধারা নিয়ে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যেভাবে কাজ করছে সেগুলো মাথায় নিয়ে বিজ্ঞাপনী সংস্থাগুলোকে আরও বেশি সম্পৃক্ত করা, সংগঠনকে আরও শক্তিশালী করা, সরকারের দায়িত্বশীল মানুষদের সাথে বিজ্ঞাপনী সংস্থাসমূহের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনাকে আরও গতিশীল করা এবং দেশের বিজ্ঞাপনী সংস্থাসমূহ যেন বিশ্বের অন্যান্য দেশেও কাজ করে বৈদেশিক মুদ্রা আনতে পারে সেই সব বিষয়কে আরও ত্বরান্বিত করার জন্য অ্যাডভার্টাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এএএবি) এর নতুন কমিটি কাজ করবে।

উল্লেখ্য, ১৯৭৮ সালে যাত্রা শুরু করা এএএবি বাংলাদেশে যেসব প্রতিষ্ঠান নিয়মতান্ত্রিকভাবে টেলিভিশন, খবরের কাগজ, ডিজিটাল, ইভেন্ট, আউটডোর, অ্যাকটিভেশন ইত্যাদি নানান মাধ্যমে যে কমিউনিকেশন ব্যবসা করছে তাদের পরিচালক পর্ষদের (স্বত্বাধিকারী) একজন তার প্রতিষ্ঠানের পক্ষে এএএবি  এর সদস্য হতে পারেন।

Previous Post

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু

Next Post

গণতন্ত্রকে নষ্ট করার চক্রান্ত শুরু হয়েছে: মির্জা ফখরুল

Next Post
মুক্তিযুদ্ধের স্মরণসভায় বক্তারা বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের গুরুত্ব আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

গণতন্ত্রকে নষ্ট করার চক্রান্ত শুরু হয়েছে: মির্জা ফখরুল

বাংলাদেশ ক্রিকেটার নাসির, ইমরুল ও সাব্বিরের একত্রিত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নাসির-ইমরুল-সাব্বিরদের দুর্ভাগা বললেন সাকিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT