চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাসির-ইমরুল-সাব্বিরদের দুর্ভাগা বললেন সাকিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:43 অপরাহ্ন 05, নভেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার নাসির, ইমরুল ও সাব্বিরের একত্রিত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনৈতিক পট-পরিবর্তনের পর ক্রিকেট ক্যারিয়ারে অনিশ্চিত সময়ে আছেন সাকিব আল হাসান। দেশের মাটিতে টেস্ট ক্রিকেট থেকে আনুষ্ঠানিক বিদায় নিতে চাইলে দেশেই ফেরার সুযোগ হয়ে ওঠেনি। সাবেক অধিনায়ক এবার কথা বললেন জাতীয় দল থেকে অসময়ে হারিয়ে যাওয়া কয়েকজন ক্রিকেটারকে নিয়ে। তাদের দুর্ভাগাই বলছেন টাইগার মহাতারকা।

আবুধাবি টি-টেন লিগের ফ্র্যাঞ্চাইজি বাংলা টাইগার্সে হয়ে খেলবেন সাকিব। সম্প্রতি ফ্র্যাঞ্চাইজিটির একটি ভিডিও সাক্ষাৎকারে সাবেক সতীর্থদের বিষয়ে কথা বলেছেন সাকিব। সেখানে নাসির হোসেন, সাব্বির রহমান, ইমরুল কায়েস ও মোহাম্মদ মিঠুনসহ কিছু খেলোয়াড়কে দুর্ভাগা হিসেবে আখ্যায়িত করেছেন।

বলেছেন, ‘নাসির, সাব্বির, ইমরুলদের মতো আরও অনেক খেলোয়াড় আছেন, যাদের ক্যারিয়ার দীর্ঘ হয়নি। এর কারণ অবশ্য নির্বাচকরাই ভালো বলতে পারবেন।’

‘অনেক খেলোয়াড়ই আছেন যারা দুর্ভাগা, আপনি যাদের নাম বললেন সঙ্গে মিঠুনও। এমন আরও অনেক খেলোয়াড়ই আছেন, যাদের ক্যারিয়ার অনেক ছোট ছিল, হয়তো আরও ভালো করতে পারত।’

‘আসলে খেলাটাই এমন। আপনাকে ১৫ জন নির্বাচন করতে হবে, তারপর ১১ জন। সেখান থেকে যারা সুযোগ পায় আসলে তাদের পারফর্ম করারও একটা দায়িত্ব আছে। কেউ বলতে পারে কম সুযোগ পেয়েছেন। যা ঘটে, সবাই আসলে একরকম সুযোগ পায় না। এটা দেয়াও আসলে সম্ভব না।’

‘আপনার দল আপনি চালাচ্ছেন, সবাইকে আপনি একভাবে বিশ্বাসও করতে পারবেন না, একভাবে সুযোগও দিতে পারবেন না। কাউকে এক ম্যাচ পর মনে হবে, না একে দিয়ে হবে না। আবার কাউকে দেখে মনে হবে না ও পারবে। এ ব্যাপারটা আসলে থাকে। ভুল কিছু না। যেটা হচ্ছে, কেউ কম সুযোগ পাবে কেউ বেশি। যে কম পাচ্ছে তার জন্য সেটাই যথেষ্ট সুযোগ, যে বেশি পাচ্ছে তার জন্য ওটাই যথেষ্ট। ওখান থেকেই একজন খেলোয়াড়ের দায়িত্ব নিজেকে কীভাবে মেলে ধরতে পারবে।’

Tags: ইমরুলনাসিরবাংলা টাইগার্সলিড স্পোর্টসসাকিবসাব্বির
Previous Post

গণতন্ত্রকে নষ্ট করার চক্রান্ত শুরু হয়েছে: মির্জা ফখরুল

Next Post

‘১৫ বছরেও হয়নি আশেকপুরের পানি নিষ্কাশন ব্যবস্থার সংস্কার’

Next Post
জনপ্রতিনিধিদের মানববন্ধন, আশেকপুরের পানি সমস্যা সমাধানের দাবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘১৫ বছরেও হয়নি আশেকপুরের পানি নিষ্কাশন ব্যবস্থার সংস্কার’

বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 787 বিমান রানওয়ে দিয়ে যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-রাজশাহী রুটে ফ্লাইট বাড়াল বিমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT