বহুল প্রতীক্ষিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। এই ভোটের মাধ্যমেই দেশটির নাগরিকরা তাদের পরবর্তী প্রেসিডেন্ট বেছে নেবেন। বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে যুক্তরাষ্ট্রের পূর্ব উপক‚লের ভার্মন্ট অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শুরু হয়। ভার্মন্টের পরেই নিউ ইয়র্ক, নিউ জার্সি ও ভার্জিনিয়ায় ভোট গ্রহণ শুরু হয়। আগামী কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্রের অন্য রাজ্যগুলোতেও ভোটগ্রহণ শুরু হয়ে যাবে।








