চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ হলো বাংলাদেশ-নেপাল আন্তর্জাতিক ইয়ুথ রিসার্চ ক্যাম্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:38 অপরাহ্ন 01, জুন 2025
in শিক্ষা
A A
বাংলাদেশ-নেপাল আন্তর্জাতিক ইয়ুথ রিসার্চ ক্যাম্পের অংশগ্রহণকারীরা একত্রিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

৭দিনে ৬টি প্রোগ্রামের মধ্যদিয়ে শেষ হলো নেপাল-বাংলাদেশ আন্তর্জাতিক ইয়ুথ রিসার্চ ক্যাম্প ২০২৫।

বাংলাদেশের ৮টি বিশ্ববিদ্যালয়, ২টি কলেজ থেকে ১৯ জন গবেষণা উদ্যমী তরুণ গিয়েছিলেন নেপালের কাঠমান্ডু এবং পোখরায় আয়োজিত ইন্টারন্যাশনাল ইয়ুথ রিসার্চ ক্যাম্প-২০২৫ তে অংশ নিতে। গত ২২ মে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে যাত্রা শুরু করে সফল রিসার্চ ভ্রমণ শেষে দেশে ফিরে এসেছেন ২৮ মে।

গত ২২ মে ছিলো ইন্টারন্যাশনাল ইয়ুথ রিসার্চ ক্যাম্পের উদ্বোধনী দিন এবং প্লেনারি সেশন। পরদিন রিসার্চ ক্যাম্পের অধীনে প্রথম আনুষ্ঠানিক সেশন অনুষ্ঠিত হয় বিমান বাংলাদেশ কাঠমান্ডু অফিসে। সেখানে বিমানের কর্মকর্তাদের সঙ্গে অভিজ্ঞতা শেয়ারিং এবং নলেজ আদান প্রদান হয়।

২দিনের ছিলো নেপালের পর্যটন স্বর্গ পোখরা ভ্রমণ। সেখানে গবেষকদল এক রাত ২ দিন অতিবাহিত করেন। প্রথমদিন ছিলো পোখরা সিটি ভ্রমণ। দ্বিতীয়  দিন ভোরে পোখরার লেক পাড়ে অনুষ্ঠিত হয় নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ রান। এরপর বেলা ১১টায় রিসার্চ ক্যাম্পের দ্বিতীয় সেমিনার অনুষ্ঠিত হয় পোখরা রিসার্চ সেন্টারের সাথে। এতে পোখরা রিসার্চ সেন্টার, তাদের পরিচিতি,  কার্যক্রম, তরুণ গবেষকদের সঙ্গে তাদের সুযোগ-সুবিধা এবং বাংলাদেশ গবেষণা সংসদ এবং পোখরা রিসার্চ সেন্টার একত্রে কীভাবে দুই দেশের তরুণ গবেষকদের নিয়ে কাজ করতে পারে সে বিষয়ে রুপরেখা নিয়ে আলোচনা হয়। এসময় তরুণ গবেষকরা নিজেদের গবেষণা চিন্তা ও অভিজ্ঞতা শেয়ার করেন।

পরদিন আবার কাঠমান্ডু ফিরে কাঠমান্ডু ইউনিভার্সিটি ভিজিট এবং গ্লোবাল এংগেজমেন্ট ডিভিশনের সাথে ফিউচার কোলাবরেশন নিয়ে মিটিং অনুষ্ঠিত হয়৷ রিসার্চ ক্যাম্পের ৫ম দিনে কাঠমান্ডু ইউনিভার্সিটির দারুণ আতিথেয়তা গ্রহণ করেন তরুণ গবেষকরা। এতে গ্লোবাল এংগেজমেন্ট ডিভিশনের ডিরেক্টর ডিনেশ কাফলে নেপাল-বাংলাদেশ দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক  নিয়ে কথা বলার পাশাপাশি কাঠমান্ডু ইউনিভার্সিটিতে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, গবেষণা এবং এক্সেঞ্জ প্রোগ্রামের স্কুলগুলো গবেষকদের উদ্দেশ্যে তুলে ধরেন।

নেপালে ৬ষ্ঠ দিনে ছিলো ন্যাশনাল ইয়ুথ কাউন্সিলে সেমিনার, যেখানে ১৯ জন তরুণ গবেষককে নেপালের ঐতিহ্যবাহী ‘খাদা’ দিয়ে সাদর সম্ভাষণ জানানোর পাশাপাশি আগামীতে দুই দেশের তরুণদের নিয়ে নতুন নতুন উদ্যোগের বিষয়ে আলাপ হয়।

একই দিনে দুপুরে রিসার্চ ক্যাম্প ছিলো কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাসে। যেখানে একই সাথে সদ্য এভারেস্ট জয়ী ইকরামুল হক শাকিলের অনবদ্য গল্প শোনা হয়, সেই সাথে গবেষকরা নিজেদের গবেণার ফাইন্ডিংসের প্রেজেন্টেশন দেন। এসময় ক্যাম্পে অংশ গ্রহণ করা সকলকে সার্টিফিকেট প্রদান করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মোহাম্মদ হুমায়ূন কবির।

৭ দিনব্যাপী আন্তর্জাতিক ইয়ুথ রিসার্চ ক্যাম্প ২০২৫-এর চূড়ান্ত ও সমাপনী সেশনটি অনুষ্ঠিত হয় নেপালের কাঠমান্ডুতে অবস্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান এসিই ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট এর হল রুমে। এই সেশনটি যৌথভাবে আয়োজন করে এসিই ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট এবং আইডিআই।

সেশনের শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন এসিই ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট এর অধ্যক্ষ ড. আশিস তিওয়ারি। এরপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইম্প্যাক্ট এডভেঞ্চার এর প্রতিষ্ঠাতা পঙ্কজ প্রধানাঙ্গা।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ গবেষণা সংসদের পরিচালক এবং ইন্টারন্যাশনাল ইয়ুথ রিসার্চ ক্যাম্প এর পরিচালক এস, এম সাদেক। সেশনের শেষে, ৭ দিনব্যাপী গবেষণা ক্যাম্প সফলভাবে সম্পন্ন করার জন্য অংশগ্রহণকারী সকল প্রতিনিধি-গবেষকদের হাতে সনদপত্র তুলে দেয় আইডিআই।

নেপালের প্রধান দুটি শহরে অনুষ্ঠিত নানা সেমিনারের পাশাপাশি ছিলো পোখরা এবং কাঠমান্ডু সিটি ভ্রমণ, যেখানে ঐতিহাসিক স্থাপনা, কালচারাল স্থান, ধর্মীয় স্থাপনা ভ্রমণের পাশাপাশি স্থানীয় মানুষের সঙ্গে আলোচনার মাধ্যমে তরুণ গবেষকরা বাস্তব জ্ঞান সঞ্চয় করেন।
এই বিষয়ে আয়োজকরা জানান, এধরনের আয়োজনের মাধ্যমে তরুণদের গবেষণামুখী করা হয়, ভ্রমণ আর সেমিনার, নলেজ শেয়ারিং প্রোগ্রাম সহ একত্রে নতুন জ্ঞান অর্জনের দারুণ উদ্যোগ এটি।

আগামীতে বিভিন্ন দেশে এধরনের উদ্যোগ আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানালেন আয়োজক কমিটির পরিচালক এবং বাংলাদেশ গবেষণা সংসদের পরিচালক এস, এম সাদেক।

রিসার্চ ক্যাম্পের আয়োজনে ছিলো বাংলাদেশ গবেষণা সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ ছিল সহ আয়োজনে। আর নেপালে হোস্ট হিসেবে ছিলো ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট (আইডিআই) নেপাল। আয়োজনে ট্রাভেল পার্টনার ছিলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং মিডিয়া পার্টনার ছিলো দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এবং স্পোর্টস পার্টনার ছিল রান গ্লোবালি।

Tags: নেপালবাংলাদেশ
Previous Post

জয়ের পোস্টে আলোচনায় রুনার জীবনের হিসেব-নিকেশ!

Next Post

হারিসের সেঞ্চুরি, হোয়াইটওয়াশ এড়াতে পারল না বাংলাদেশ

Next Post
বাংলাদেশ ক্রিকেটার হারিসের সেঞ্চুরি উদযাপন, জয়োল্লাসে ভাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হারিসের সেঞ্চুরি, হোয়াইটওয়াশ এড়াতে পারল না বাংলাদেশ

পাঞ্জাবের ক্রিকেটাররা আইপিএল ফাইনালে জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মুম্বাইকে হারিয়ে ১১ বছর পর আইপিএলের ফাইনালে পাঞ্জাব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT