চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুম্বাইকে হারিয়ে ১১ বছর পর আইপিএলের ফাইনালে পাঞ্জাব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:31 পূর্বাহ্ন 02, জুন 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
পাঞ্জাবের ক্রিকেটাররা আইপিএল ফাইনালে জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএল ২০২৪-২৫ মৌসুমের ফাইনালে উঠেছে পাঞ্জাব কিংস। আসরের দ্বিতীয় কোয়ালিফায়ারে শ্রেয়াস আয়ারের দল মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়েছে ৫ উইকেটে। এ জয়ে ৩ জুন আহমেদাবাদে হতে যাওয়া ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে পাঞ্জাব। ১১ বছর পর প্রথম ফাইনাল খেলতে যাচ্ছে পাঞ্জাবের দল।

আহমেদাবাদে দুইশর বেশি রান তাড়া করতে নেমে ভড়কে যায়নি শ্রেয়াস আয়ারের দল। ২০৪ রান তাড়ায় এক ওভার হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে পাঞ্জাবের দলটি। ম্যাচজয়ী ৮৭ রানের ইনিংস খেলেছেন আয়ার। তাকে যোগ্য সঙ্গ দিয়ে ৪৮ রান করেন নেহাল ওয়াধেরা।

তার আগে পাওয়ার প্লেতে ঝড় তুলেছিলেন পাঞ্জাবের জশ ইংলিশ। ২১ বলে ৩৮ রানের ইনিংস খেলেন ইংলিশ। ওপেনার প্রিয়াংস আইরা ২০ রানের আরেকটা ইনিংস খেলেছেন। মুম্বাইয়ের অশ্বিনী কুমার ২ উইকেট এবং ট্রেন্ট বোল্ট ও হার্দিক পান্ডিয়া একটি করে উইকেট নেন।

আহমেদাবাদে বাঁচা-মরার লড়াইয়ে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ২০৩ রান তোলে হার্দিক পান্ডিয়ার মুম্বাই। জনি বেয়ারস্টো ৩৮, তিলক ভার্মা ও সূর্যকুমার যাদব ৪৪ করে রান করেন। পাঞ্জাবের আজমতউল্লাহ ওমরজাই ২ উইকেট নেন, কাইল জেমিসন, মার্কাস স্টয়নিস ও বিজয় কুমার একটি করে উইকেট নেন।

৩ জুন আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গড়াবে ফাইনাল ম্যাচ। আসরের নিয়ম অনুযায়ী বর্তমান চ্যাম্পিয়নদের মাঠে ফাইনাল হওয়ার কথা। কিন্তু ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে কলকাতার ইডেন গার্ডেন থেকে ফাইনাল সরে হবে এ স্টেডিয়ামে।

চন্ডিগড়ের মুল্লানপুরে প্রথম কোয়ালিফায়ারে পাঞ্জাব কিংসকে ৮ উইকেটে হারিয়ে সরাসরি ফাইনালে পৌঁছায় রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু।

Tags: আইপিএলআয়ারতিলকপাঞ্জাবমুম্বাইরোহিতলিড স্পোর্টসসূর্যকুমার
Previous Post

হারিসের সেঞ্চুরি, হোয়াইটওয়াশ এড়াতে পারল না বাংলাদেশ

Next Post

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

Next Post
বৃষ্টির কারণে জলাবদ্ধতা ও জলপ্রবাহ দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

প্রধান উপদেষ্টার বৈঠকের ছবি, রাজনৈতিক আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT